নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পডুন,জানুন,শেয়ার করুন

একাকী মনের মানুষ

একাকী মাহ্‌মুদুল হাসান

েদশের খবর তুলে ধরাই আমার কাজ

একাকী মাহ্‌মুদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

শিশুকে ধর্ষণের অভিযোগ ২৭/০৪/২০১৩

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় গত বৃহস্পতিবার তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিনই সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শিশুটিকে প্রতিবেশী জমসেদ আলীর ছেলে নুরুল গণি (৩১) তাঁর ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার করতে করতে ওই ঘর থেকে বের হয়ে আসে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের চিকিৎসক মুকুল রঞ্জন চক্রবর্তী জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, শিশুটির বাবা বাদী হয়ে নুরুল গণির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.