| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অংশীদারিত্ব
নাসির মাহমুদ
-------------------------
হতে চাই না আমি-
আকাশ থেকে ছিটকে পড়া রক্তমাংসের উল্কা
চাই না হতে
মাংশাসি কোনো ভয়ংকর চঞ্চুধারী পাখির আহার
কিংবা
তুমুল ঝড়ের মুখে শারদি ঝরাপাতা কোনো ফ্যাকাশে
অচেনা মাটির বর্জ্য উড়ে উড়ে ধূসর মেঘের আকাশে
আমি লুঙ্গি খুলে চাই না বানাতে শিরস্ত্রাণ
চাই, যে যার জায়গায় খুঁজে পাক তার নিজ স্থান
সৃষ্টিকে স্রষ্টা বানিয়ে কোনো কৌশলে
চাই না কারো সুপারিশ
তুমি তো আমার সবচেয়ে কাছে
ভাবনারও আগে আছো অহর্নিশ
আমি চাইনা
দ্রুত ডুবে যাওয়া সূর্যের মতো আঁধার
হে প্রিয়!
তোমার বুকে মাথা রেখেই
ডিঙাবো বন্ধুর পাহাড়।
তুমি অন্ধ আমার কম্পিত হাতটি ধরো
উষ্ণতায় শীতার্ত এ শূন্য হৃদয় পূর্ণ করো।
হে সুন্দর! হে অবিনশ্বর!
তোমার আলোয় ভরে দাও
অন্ধ এ মনের অন্দর।*
২|
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
মামুন আল আশরাফ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
খায়রুল আহসান বলেছেন: আমি লুঙ্গি খুলে চাই না বানাতে শিরস্ত্রাণ - বাহ, বেশ তো বলেছেন!
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চমৎকার । ভাষা নেই প্রশংসার ।