নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.kobitaabbritti.com

মামুন আল আশরাফ

প্রবাসী

মামুন আল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

কবিতা :৩

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

স্বপ্নসিঁড়ি
নাসির মাহমুদ
----------------------------
আকাশজুড়ে রঙের সাঁকো
সেই সাঁকোটি মনে আঁকো
আঁকতে আঁকতে রঙের শেষে
সূর্য ডোবে সিক্ত কেশে
রক্তজবা চুলের ঢেউ
রঙহীন করে লুকায় কেউ
কে নেয় টেনে কই যে লুকায়
রঙ হারিয়ে মইটি শুকায়
মই মানে কী জানো নাকি?
স্বপ্ন সিঁড়ি মনে আঁকি
সেই সিঁড়িটা বাইরে আনো
হোক না সিঁড়ির রঙ পুরানো
এক পা দু’পা ভাঙতে থাকো
ভাঙতে ভাঙতে স্বপ্ন আঁকো
স্বপ্নসিঁড়ি অষ্টদুপুর
ভেঙে ভেঙে নষ্টনুপুর
তে রে কে টে তাক,ধিনা ধিন
সুরে বাজাও বাক বিনা বীণ।
শুদ্ধ কোমল সপ্ত স্বরে
সূর্য উঠুক নতুন চরে।
*****

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.