নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.kobitaabbritti.com

মামুন আল আশরাফ

প্রবাসী

মামুন আল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

কবিতা / আবৃত্তি : ৪

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪

কবিতা
ম্যানিকেন
নাসীর মাহমূদ

লাল চাবির রিং ছুঁয়েছে লাল ক্যাপ
লম্বা রেশমি কোনো চুলের ছাউনি নয়
বিশাল চাবির চীত শোয়া মাথায়
আলোহীন বিবরের ওম
উষ্ণ নয় কেবলি ক্লান্ত অবসন্ন
কালো ট্যাবের পাশে শুয়ে থাকা টাচ-পেন
মৃত নিষ্প্রাণ ছায়া মেখে
তোমার মৃদু ছোঁয়ায় নৃত্যপাগল হয়ে ওঠা
কিংবা নিরর্থক পড়ে থাকা অ-মূল্য জীবন
বড় স্পর্শকাতর,আদুরে,অনুগত
মনের বর্ণগুলো কী সুন্দর
গুছিয়ে তোমার কথাই বলে যায়-
তোমার হৃদয়,তোমার দৃষ্টি,
তোমার চাওয়ার মতো করে।
হিসেবি নয় একেবারে সে
মাথার পরেই দৃঢ়,প্রশান্ত হিসেবের যন্ত্র এক
লাল-নীল সবুজ সাদা বিচিত্র নয়ন মেলে তার
অপেক্ষায় আছে তোমার।
তুমি জড়িয়ে ধরে দেবে আঙুলের ছোঁয়া
তিন আঙুলের ছোঁয়ায় তোমার
মস্তিষ্কের ভাবনাগুলো ফুটে যাবে ঠিকঠাক
ফোনপ্যাড কিংবা ট্যাবের অপেক্ষাও
নিষ্প্রাণ,পড়ে থাকা শুকনো ঘাস
বড় বেমানান,বড় বেশি বেমানান
যেন তোমার নেকাব সরিয়ে দেখা
ভেঙে ফেলা আবেগের ম্যানিকেন।
*****************************

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.