নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.kobitaabbritti.com

মামুন আল আশরাফ

প্রবাসী

মামুন আল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

কবিতা :৬

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২১

তোমায় দেখবো বলে
নাসীর মাহমূদ
........................................
তোমায় দেখবো বলে
অপেক্ষায় কেটেছে কতো না দিন
কতো না আশার তারাভরা রাত
তুমি এসেছো শুনেই
হৃদয়ের গভীর থেকে কামনার পুঁইশাক
লকলকিয়ে পেঁচালো আমায়
আ..হা! সেই রূপের ঝলক, সেই মায়াবি চোখ তোমার
একটু ছুঁয়ে দেখবো বলে
তোমার দেহের ঘ্রাণ নেবো বলে
কাজের পসরা গুটিয়ে ছুটেছি অদৃশ্য প্রেমের টানে
কী এক মোহনীয় আবেগে আমায় জড়ালে তুমি
কী করে বোঝাবো বলো!
সকল ক্লান্তি ভুলে সকল শৃঙ্খলা শিকেয় তুলে
তোমার কাছে এলাম।
আ..হা! কতোকাল আগে.....
মনে পড়ে কি তোমার পদ্মার জলকেলি কিংবা মেঘনায়....
এখানে এই মরু-পর্বতের দেশে কী করে এলে তুমি
নাকি আমারই হৃদয়ের সূতোয় ছিলে আষ্টেপৃষ্ঠে বাঁধা?
পড়েছিলো কি টান সে সূতোয় তোমার...?
আরও কতো কী ছাইপাঁশ পেঁজাতুলো মেঘ
শুধু উড়ে বেড়ায় মনের নীল আকাশে....
হঠাৎ করেই তুমি বেরিয়ে এলে, হায় কীরকম ফ্যাকাশে...
ভ্রু কুঁচকে ভাবি যে আমার হৃদয়-জালে ছিলে আটকা
তুমি তো সে নও, তুমি পার্সিয়ান গালফের জাটকা....।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২০

কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

মামুন আল আশরাফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.