নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.kobitaabbritti.com

মামুন আল আশরাফ

প্রবাসী

মামুন আল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

কবিতা : ৮

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২

আধুনিক কবিতা
নাসীর মাহমূদ

একটি কালো নৌকা-দোয়েল পুচ্ছের মতো গলুই
মাথার ওপর দিয়ে গাছের পাতা মেঘ ছুঁই ছুঁই
সাঁই করে উড়ে গেল কোন সৈকতে, কে জানে!
কে বোঝে আধুনিক কবিতার হৃদয়বৃত্তের মানে
দুপাশে ছিল তার বিস্তারিত কালো দুটি ডানা
টেকনাফ থেকে তেঁতুলিয়া,যেতে নেই তার মানা
ছইয়ের নীচে পাটাতন,তার নীচে সহস্র টাঁকশাল
গুচ্ছ গুচ্ছ ধোঁয়ায় দৃষ্টি মেলে দেখি সোনার কটাল
মেঘের ভেতরে পর্বত চূড়া,সেখানে নোঙরের ত্রিশুল
পেণ্ডুলামের মতো দুলছে প্রাচ্য থেকে প্রতীচ্য গীতুল
পাল জুড়ে দুটি খোলা চোখ কী ভীষণ টকটকে লাল
নৌকা আমার এভাবেই উড়ে বেড়ায় সকাল বিকাল।
-----------------------
আমার আরেকটি কবিতা নিজের কন্ঠে আবৃত্তি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.