| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমার চাওয়ার বাইরে কোনো গণতন্ত্র নাই
——————————
গণতন্ত্রের ফেরিওয়ালা পসরা মেলে বিশ্বময়
তালগাছটি বুঝে নিতে নানানরূপে উদয় হয়
ভোটের বাক্সে জন্মে নাকি গণতন্ত্রের চারা
সেই বাক্সে লাত্থি মারাও গণতন্ত্রের ধারা
বিশ্ববাসী এই ধারাটি দেখেছে আলজেরিয়ায়
দেখেছে তা অধিকৃত ফিলিস্তিনের গাযায়
মিশরজুড়েও দেখছি এখন লাত্থি মারামারি
ভোটের বাক্সে মারছে লাথি ফেরিওয়ালার সারি
গণতন্ত্রের চারা গজায় সেনার গুলির বীজে
কখনো তা রাজতন্ত্র সমরতন্ত্রের লিজে
গণতন্ত্রের মানে হলো আমি যা যা চাই
আমার চাওয়ার বাইরে কোনো গণতন্ত্র নাই।
*** নাসীর মাহমূদ ***
আরো জানতে.....
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের কথা বললেন না যে!!!

৫৭র ভয়!!
আমরা দেখি উন্নয়েনর ধোঁয়ায় গণতন্ত্র
স্বৈরাচারীর আঁচল স্বেচ্ছাচারের মন্ত্র!!!!