| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খরস্রোতা,সর্পিল এক নদী ছিল আমার
শিং মেলে তেড়ে আসা রোহিণীর মতো
বিচিত্র ঝরনার ঐকতানে গর্বিত সে ধারায়
ভেসে গেছে কতো না জঞ্জাল
তরুলতা,ফল-মূল আরও কতো কি
সমুদ্রের শান্ত গহীনে মিলে নদী আমার
বস্ত্রহীন জাতকের মতো হাত-পা ছুঁড়ে কেঁদে ওঠে
মূর্খতার অহমে ভরা অস্তিত্বের সংকটে
আমার পৃথিবীটা এখন নখচন্দ্র বলে মনে হয়
সমুদ্রজলেই যেন তার অস্তিত্বের বিলোপ হয়
ক্ষুদ্র টিকে যাবে সেই মহানের সঙ্গে মিশে
মহতী সে মিলনেই হবে জীবনের পূর্ণতা
পৃথিবীর বাকি সব মায়া,আলেয়ার মতো মিছে।**
নাসির মাহমূদ
©somewhere in net ltd.