| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক ছবি কেয়ামত থেকে কেয়ামত। গত ২৫ মার্চ ছবিটির ২০ বছর পূর্তি হলো। ২০ বছর আগে ঈদুল ফিতরে মুক্তি পায় সালমান শাহ-মৌসুমী অভিনীত ছবিটি। বিশ বছর ধরে ছবিটি নিয়ে আলোচনার কোনো কমতি না থাকলেও নীরবে পার হয়ে গেল কেয়ামত থেকে কেয়ামত রিলিজের দুই দশক পূর্তির দিনটি। এ নিয়ে স্যাটেলাইট চ্যানেলেগুলোতে ছিল না কোনো বিশেষ অনুষ্ঠান। সিনেমার গানের অনুষ্ঠানে বাজেনি কেয়ামত থেকে কেয়ামতের জনপ্রিয় গানগুলোর একটিও। পত্রিকাগুলোতে ছিল না কোনো স্মৃতিচারণ। ছবি সংশ্লিষ্টরাও আয়োজন করেননি কোনো অনুষ্ঠানের। কেয়ামত থেকে কেয়ামত পরিচালনা করে তারকা বনে যাওয়া চিত্রপরিচালক সোহানুর রহমান সোহানের অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই। তিনি মনে করেন, এ দেশের দর্শকদের মনের মণিকোঠায় চিরতরে ঠাঁই করে নিয়েছে কেয়ামত থেকে কেয়ামত।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
সপ্তডিঙ্গা বলেছেন: it's my first blog