| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফ্রিকার দেশ মালির একটি ঐতিহাসিক শহর ডিজেন। এটি জেন নামেও পরিচিত। এ শহরে কাঁচা ইটের তৈরী একটি মসজিদ রয়েছে। এটি সুদানো-সাহেলীয় স্থাপত্যিক ঘরানার অনুপম নিদর্শন। মসজিদটি ডিজেনের বড় মসজিদ নামে পরিচিত।
মোপতি এলাকার জানি নদীর ধারে বন্যাবিধৌত সমতলে ডিজেন শহরে মসজিদটির অবস্থান। এটি কাঁচা ইট বা রোদে শুকানো ইটের তৈরী বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা। এ মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৩ শতকে। তবে মসজিদের বর্তমান আকার দেয়া হয়েছে ১৯০৭ সালে। মসজিদ-দালানটি আফ্রিকার সবচেয়ে বিখ্যাত স্থাপত্যকীর্তিগুলোর একটি। ১৯৮৮ সালে ডিজেনের পুরনো শহরের সাথে এ মসজিদ বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়।
ডিজেনের বাজারস্থানের চেয়ে ৩ মিটার উঁচু একটি মঞ্চের ওপর নির্মিত। মঞ্চের আয়তন প্রায় ৫ হাজার ৬২৫ বর্গমিটার। এ মঞ্চে ওঠার জন্য রয়েছে ছয়টি সিঁড়িপথ। এগুলোর প্রত্যেকটির ওপরের দিকে রয়েছে তীèাগ্র সুসজ্জিত চূড়া। মসজিদ-দালানের মূল প্রবেশপথ উত্তর দিকে।
মসজিদের বাইরের দেয়ালের কোনো একটির সাথে অপরটি যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ নয়Ñ দালানের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে বাইরের দিক কোনো পাশ সমান্তরাল নয় এমন চতুর্ভুজ।
মসজিদ-দালানের আস্তরণ বা পলেস্তরা করা হয়েছে কাদা দিয়ে। তাই দেয়াল মসৃণ। তবে রোডিয়ার পামের (তালগাছবিশেষ) কাঠি দিয়ে দেয়াল শোভিত করা হয়েছে। মসজিদ-দালান সংস্কারের সময় এই কাঠিগুলো ভারা হিসেবে ব্যবহার করা হয়।
ডিজেনের বার্ষিক উৎসবের সময় মসজিদ রক্ষণাবেক্ষণের কাজ চলে
©somewhere in net ltd.