নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল ভূবন

১. আমি মানিক মুহম্মদ ওমর, লেখক। কবিতা, গল্প, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি লিখছি। ২.আমি আমার মত। কারো সাথে তুলনা করে নিজেকে ছোট করিনা। ৩. আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে কারন আমি আমার মত করে ভাবি। fb- www.facebook.com/manikmdomar29

দার্শনিক লেখক

কবি ও সাহিত্যিক

দার্শনিক লেখক › বিস্তারিত পোস্টঃ

সত্য পথের বীর

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪১

"সত্য পথের বীর"

.............. মানিক মোহাম্মদ ওমর



দুর্নীতি আর দুর্ভাবনায়

দেশটা হল দ্বীন,

করবো লড়াই সরবে নাদান

বাজবে সুখের বীন।



কালো টাকার গিরি বানায়

যারাই দেশের গোড়া,

চিনব সেজন ডাকবো মোরা

ধরবো যেই চোরা।



বিত্তহীনের প্রাপ্তি নিয়ে

করে কাড়াকাড়ি,

বিজলী কণ্ঠে সাবধান করি

শেষের হুঁশিয়ারী।



আমরা তরুন, আমরা অরুণ,

আমরা দীপ্ত প্রান,

সমর সাজে অসৎ মাঝে

বীরে বলীয়ান।



আমরা তুফান, সুখের বয়ান,

আমরা বিদ্রোহী,

রয়েল বেঙ্গল টাইগার মোরা,

সত্যের আরোহী।



আমরা ফণী, জয়ের ধ্বনি

সত্য পথের বীর,

অসৎ উর্মি করবো ভূমি

গড়বো সুখের নীড়।



আমরা পাষান, ধ্বংস নিশান

ধ্বংস অসতের,

সম্ভাবনার দেশ থেকে আজ

ভাঙব মিছের ফের।



নজরুলের মত চলবে কলম,

বলবে অভিরাম,

কলম হাতে বীরের বেশে

বিদ্রোহী এলাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

কোর্পরে্ট শয়তান বলেছেন: ভালো লাগলো

২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: বাহ ভালো লাগল তো। :D :D :D :D

৩| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫১

দার্শনিক লেখক বলেছেন: Dhonnobadh

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.