নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ নাবিক

স্বপ্ন দেখতে ভালোবাসি৷ সারাটি জীবন স্বপ্নের মধ্য দিয়ে কাটাতে চাই।

মানিক মুন্না

আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।

মানিক মুন্না › বিস্তারিত পোস্টঃ

সাহায্যমূলক পোস্ট ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

সামুতে আমার প্রথম পোস্ট এটি। অনেক দিন থেকেই ব্লগ লিখার ইচ্চা । লিখব লিখব করে হয়ে ওঠেনা। ভাললাগা বলতে যা বুঝায়, তার সবই সামুর জন্য।



ভীষন মন খারাপ আমাদের প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের জন্য!! আমার প্রিয় একজন মানুষ তিনি । তাঁর অনেক পোস্টই পড়েছি। আসলে ভাল মানুষ গুলো হুটহাট করে চলে যান, এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে। হুমায়ূন স্যারের শোকের ছায়া কাটতে না কাটতেই । আর একটি প্রিয় মানুষকে হারানোর ব্যাথা। তাঁর অভাব সামুতে থাকবে। সকল ক্ষেত্রেই তাঁর জ্ঞানের সমান বিচরন ছিল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি । বলতে গেলে ব্লগীয় জীবনের শুরুটাই, আমার ব্যাথাতুর, বেদনাদায়ক।

----------------------------------

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

_______________________ইমন জুবায়ের




ইমন ভাই আমরা তোমাকে ভুলবো না। না। না।



ছবি রেজোওয়ানা আপার ব্লগ থেকে নেয়া।

সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাত বাসী হন।



সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনদের দৃষ্টি আর্কষন করছি। বাঘা বাঘা সব ব্লগারদের লেখা পড়ে, আমার ভিষন লিখতে ইচ্ছা করে। এই ছোট ভাইটাকে একটু নতুন হিসাবে উপদেশ ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন প্লিজ। আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভাল কিছু করতে পারি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

ইথান মাহমুদ বলেছেন: চালিয়ে যান ভাই। শুভকামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

মানিক মুন্না বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: স্বাগতম জানাই ব্লগে। শুভকামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

মানিক মুন্না বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া থাকলে- ভাল কিছু করবই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.