নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ নাবিক

স্বপ্ন দেখতে ভালোবাসি৷ সারাটি জীবন স্বপ্নের মধ্য দিয়ে কাটাতে চাই।

মানিক মুন্না

আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।

মানিক মুন্না › বিস্তারিত পোস্টঃ

সোনালী সকাল। স্বপ্ন না সত্যি !!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

শিশির ভেজা ঘাসের ডগায়

প্রতিটি নতুন ভোরে

আমি স্বপ্ন দেখি

নতুনের আশা

বুক বাধি

জীবনের প্রতিটি পাতায় পাতায়

সোনালী রদ্রুজ্জল ভোরের আলো

আমাকে নতুন করে

বাচঁতে শেখায়


..........................................

বাস্তবে আমাদের যে অবস্থা। স্বাধীনতার এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরও, ভাবতে কষ্ট লাগে। কত বড় ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতার মূল্যটুকু আমাদের বিশিষ্ট রাজনীতিবিদগণ, কি বুঝেন ! রাজনীতির নামে কাদা ছিটানো। গুম ও নিরীহ মানুষ হত্যা। এগুলো কি কোন দিনও বন্ধ হবেনা? দেশের সর্বস্তরের সর্বময় দূনীতির প্রতিযোগতিা । প্রতিটি ক্ষেত্রে অসাধু উপায় অবলম্বন। একজনকে ঠকিয়ে আর অন্যজন ধনী হওয়ার প্রতিযোগিতায় মগ্ন।

ফুটপাতে চলতে জরাজীর্ণ শীর্ণ রুগ্ন বাস্তুহারা মানুষগুলো আমাকে কাদাঁয়। অন্যদিকে সন্তানহারা বৃদ্ধ, বয়স্ক ভাতার জন্য ঘুষ- আমাকে ভাবায় !

প্রতি দিন রাজপথে শুনি ধান্ধাবাজ রাজনীতিবিদদের মনভুলানো বলি।

এতো কিছুর পরও আমরা স্বপ্ন দেখি নতুন দিনের । একজন মাহাথির মোহাম্মদ এর বড়ই প্রয়োজন। যে শক্তহাতে হাল ধরবে। যে মহান নাবিক পথ দেখাবে আমাদের। আমরা পাবো সুন্দর একটি সোনালী সকাল।

------------------------------------------------------------------------------

এমন একজন নাবিক কি কোন দিনও পাবো না? তবুও আশা থাকবো ............।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

আমি বাঁধনহারা বলেছেন:




ঘাস আর পাতায় যখন
শিশির পড়ে।
তখন আমার দু'চোখ বেয়ে
অশ্রু ঝড়ে।
তবু নিজেকে সাজাই
নতুন করে।
স্বপ্নগুলোকে উড়িয়ে দেয়
অনেক দূরে।
সোনালি স্মৃতিগুলো পিছনে
দেয় শুধু হাতছানি।
তবু আমি সব ফেলে খুঁজি
নতুন এক অবনী।।


ভালো লাগল++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

মানিক মুন্না বলেছেন: স্বপ্নরাজ্যে বিচারন করে থাকি
সর্বদা পরিবর্তনের আশায়।

অশেষ ধন্যবাদ বাঁধনহারা ভাই।

মনের মণি কোঠায় রেখে দিলাম।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.