নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ নাবিক

স্বপ্ন দেখতে ভালোবাসি৷ সারাটি জীবন স্বপ্নের মধ্য দিয়ে কাটাতে চাই।

মানিক মুন্না

আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।

মানিক মুন্না › বিস্তারিত পোস্টঃ

চেনা পথে ।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:২১

জীবনের ঘাত-প্রতিঘাতে সর্ব ক্ষেত্রে সামনে এগিয়ে চলার প্রতিযোগিতায়। কিছু একটা করার আকাঙ্ক্ষা । সব মিলে কেমন জানি বিবর্ণ হয়ে যাচ্ছিল সব কিছু। মনটা ছটফট করছিল শহুরে ভিরের বাহিরে যাবার। একটু প্রকৃতির মাঝে, প্রকৃতির সান্নিধ্যে পাবার ।

তাই বেরিয়ে পড়লাম-

সেই ছেলা বেলার স্মৃতি বিজরিত, আমার গাঁয়ে। এক অসাধারন মনমুগ্ধতা, ভাললাগার আবেশের সেই স্মৃতি, আজও খুঁজে ফিরি!

টিনের চালের ঝমঝম বৃষ্টির শব্দ। বাতাশে সেই গাছটির পাতার ঝিরিঝিরি শব্দ। জানালাটির পাশে রাতে হাসনাহেনার সেই মন্ত্রমুদ্ধ সুভাষ। ওহ কিযে ভাললাগা। দক্ষিনের জানালাটি দিয়ে হু-হু করে হিমেল হওয়ার পরশ । আমাকে আবিষ্ট করে। সব কষ্ট, ক্লান্তিগুলোকে দূর করে শুভ্রতা আর পবিত্রতায় সামনে এগিয়ে চলার প্রেরনা পাই। অন্ধকার ঘরে চোখ বুজে একাকী শুয়ে , আমি ভাবি । এইতো কদিন হলো সেই ছোট্র আমি। নিশ্চিন্তে দূরন্তপনা আর ছোটাছোটিই যার কাজ ছিল। এখন বড় হয়েছি। একাকী চলতে শিখেছি। নস্টালজিক হয়ে যাই সেই স্মৃতিগুলোকে মনে করে।

তারপরও আজকের, এই রাতের মুগ্ধতা। শুধু এতটুকুই - জীবনটা কত সুন্দর !!!!!!!!!!



_________________________________________________

সবাই নিজ গ্রামের চেনা পথে, একদিনের জন্য হলেও ঘুরে আসুন। ভাললাগবে। চেনা পথ গুলোই মানুষকে বাঁচতে শেখায়, নতুন করে। পাথেয় হয়ে থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.