নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ নাবিক

স্বপ্ন দেখতে ভালোবাসি৷ সারাটি জীবন স্বপ্নের মধ্য দিয়ে কাটাতে চাই।

মানিক মুন্না

আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।

মানিক মুন্না › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই!!

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

সমাজের প্রতি রন্ধে রন্ধে অনিয়ম আর অব্যবস্থাপনা। নিজেদের সার্থসিদ্ধির জন্য সকল কিছুই এখানে সম্ভব। রক্তস্নাত রাজ পথের উপর দিয়ে হেটে তারা নিজেরা হচ্ছে অর্থবিত্তের অধিকারী। মূল্য নেই কোন মানবিক সত্তার। এখানে মানবতা প্রতিনিয়তই ভূলুন্ঠিত। ক্ষুধার্থ মানুষের আহাজারি- একমুঠো ভাতের জন্য। মনে পড়ে গেল রফিক আজাদের সেই বিখ্যাত লাইন, 'ভাতদে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।'

শীতার্থ মানুষের রাত্রী যাপন এর কষ্ট- একটি গরম কাপড়ের জন্য।



তারপরও কোথাও কেউ নেই!



শ্রমিকদের নেই ন্যায্য মজুরী চাইবার অধিকার। ভাবতে কষ্ট লাগে যে, শ্রমিকরাই দেশের চালিকা শক্তি।



রাস্তা-ঘাটে যত্রতত্র দূঘটনায় কতশত স্বপ্নের মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। এইতো সেদিন দেখলাম রাস্তা পার হবার সময় দূঘটনায় বাবার সামনে তার সেই আদরের সন্তানটির মৃত্যু। সেখানে যদি একটি নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা থাকতো, তাহলে হয়ত আর কোন বাবাকে সন্তানের লাশ দেখতে হতনা। প্রতি বছর পথ দূঘটনায় ৩ হাজার বা তারও বেশি পরিবারকে তাদের স্বজন হারাতে হচ্ছে। সেসব পরিবারের কান্না কাউকেই স্পর্শ করছে না। কারো যেন ভ্রুক্ষেপ নেই, একটি মৃত্যুতে । শুধু দূঘটনা কবলিত পরিবারের আত্মীয়-স্বজনরাই বুঝবে। একটি মৃত্যু তাদের সারা জীবনের কান্না।



তবুও কোথাও কেউ নেই!!



রাজনীতিতে তরুনদের উৎসাহিত করে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে একশ্রেণী। কই কোন দিন তো শুনিনি, বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুতে উর্দ্ধতন নেতাদের শোক প্রকাশের কথা।

কিন্তু গ্রামের সেই দুঃখি 'মা' এর কান্না, তার সেই অসহয় করুন মুখখানি, আমরা কি কখনো দেখেছি? সেইসব পরিবারের জীবন যুদ্ধে বেঁচে থাকার সেই করুন কাহিনী।

যে দেশে বাতাশে লাশের গন্ধ। সেইখানে কি করে চখে পড়বে এসব পরিবারের আহাজারি ?



তবুও কোথাও কেউ নেই !!!



আশার বাণী হল- আমাদের দেশ অনেক সম্ভবনার। সকল সম্ভবনাকে কাজে লাগাতে হবে।



আমরা একটি সুন্দর, নির্মল পরিবেশ চাই- ভালভাবে বেঁচে থাকার জন্য, বেড়ে উঠার জন্য, যেখানে থাকবে না কোন সংঘাত, হানাহানি। চাই রাজনীতির সুষ্ঠু পরিবেশ আর সর্বপরি মেধাবীদের আর্বিভাব। সবাই মিলে দেশের জন্য এক হয়ে কাজ করবে। দেশ হবে সমৃদ্ধশালী।



___________________________________________________



আমাদের একটি ব্যতিক্রমধর্মী সৃজনশীল প্রতিষ্ঠান হ্যাপি ক্লাব প্রতিবারের ন্যায় এ বারও আমরা শীতে গরম কাপড় বিতরন করব। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও উপদেশ কামনা করছি। আর একবার ঘুরে আসার অনুরোধ রইল হ্যাপি ক্লাব এর ফেইজবুক পেইজ থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.