| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানিক মুন্না
আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।
একই সাথে শঙ্কিত ও ভাবিত !!!
আমি এটা ভেবে শঙ্কিত যে, আমাদের কমলমতি ছাত্র/ছাত্রীদের হাতে আগাম পরীক্ষার আগাম প্রশ্নপ্রত্র। সরজমিনে গিয়ে দেখা গেছে ৫০০ থেকে ১০০০ টাকার বিনিময়ে তারা হাতে লেখা প্রশ্নপ্রত্র দেদারছে ফটোকপি করে নিচ্ছে। অনেক কয়জন ছাত্রের সঙ্গে কথা বলে জানা গেছে বগুড়া শহর থেকে কতিপয় শিক্ষক প্রশ্ন নিয়ে এসে তাদের ছাত্রদের দিচ্ছে। মূলত মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তারা প্রশ্ন পেয়ে হাতে লিখে বিক্রি করছে। মূল প্রশ্নের সাথে মিল আছে কিনা এমন প্রশ্নের জবাবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের কাছে জানতে চাওয়া হলে সে বলে, হুবহু মিল। একটুও অমিল নেই।
আরও জানার জন্য বেশ কয়েকজন ছাত্রের সাথে যোগাযোগ করা হলে, তারা জানায় টাকার বিনিময়ে এসব প্রশ্ন মিলছে। তাছাড়া পর্যায়ক্রমে প্রতিটি পরীক্ষার মূল প্রশ্নের সাথে এসব লিখিত প্রশ্নের মিলও আছে হুবহু। গত পরীক্ষাগুলো যথাক্রমে ইংরেজী ১ম, বাংলা ১ম ও ২য় তারা একই ভাবে দিয়েছে। আগামী ১৪ তারিখ বৃহস্পতিবারের ইংরেজী ২য় পত্র পরীক্ষার ফাস হওয়া প্রশ্ন তারা ফটোকপি করে নিচ্ছে নামে মাত্র টাকার বিনিময়ে।
এমন প্রশ্ন হাতে পেয়ে অনেক ছাত্রকে দেখলাম বাজারে ঘুরছে পড়াশুনা না করে। কারন তাদের হাতে যে প্রশ্ন তা মূল প্রশ্নের সাথে একদমই মিল। যার কারনে তারা আর পড়ছে না। একজন মেধাবী ছাত্রের সাথে কথা বলে, যা বুঝলাম তারও পড়াশুনাতে মন নেই কারন অধিকতর খারাপ ছাত্র/ছাত্রীরাই ফাসকৃত প্রশ্ন দিয়ে ভাল পরীক্ষা দিচ্ছে এককথাই (ছক্কা মারছে)। শুধু সেগুলোই রপ্ত করে তারা পরীক্ষায় অংশগ্রহন করছে।
আমার প্রশ্ন ??
এগুলো কি দেখার কেউ নেই। না থেকেও, কেউ দেখছে না। আমার মাথায় আসেনা কি করে একটি জাতির ভবিষ্যৎ মেধাশূণ্য হয়ে যাচ্ছে।
এর প্রতিকার চাই। যথাযথ মহলের হস্তক্ষেপ চাই। আপনারা সবাই এগিয়ে আসুন। আর এভাবে চলতে দেওয়া যায় না।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
মানিক মুন্না বলেছেন: শিক্ষাও বাদ যাচ্ছে না এসব থেকে !! লজ্জা হয় ভাবতে।
২|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
পাইকারী বলেছেন: কথা সত্য । আগেও নাকি এমনেই ফাঁশ হইছে।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
মানিক মুন্না বলেছেন: নিজ চোখে দেখলাম। সত্য না হয়ে উপায় আছে।
৩|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
মানিক মুন্না বলেছেন: আমাদের সমাজে সর্বত্রই ব্যবসার ছড়াছড়ি। বিদ্যা বুদ্ধি নিয়েও ব্যবসা !! ভাবতে অবাক লাগে।
৪|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
কাশিফ বলেছেন: পি এস সি এর অবস্থা আরোও খারাপ। স্কুলের স্যার ম্যাডামদের কাছ থেকে বিনামূল্যে পাওয়া যায়।
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
মানিক মুন্না বলেছেন: এই অবস্থা হলে , শিক্ষার মান তো দূরের কথা কিছুই থাকে না।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
এম আর ইকবাল বলেছেন:
যদি তাই হয়, তবে ...............
এটাও একটা ব্যবসা ।
সবাই বিনা পুজিঁতে লাভ করতে চায় ।
ব্যবসায়ী, ছাত্র অভিভাবক সবাইকেই বলছি ।