নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ নাবিক

স্বপ্ন দেখতে ভালোবাসি৷ সারাটি জীবন স্বপ্নের মধ্য দিয়ে কাটাতে চাই।

মানিক মুন্না

আমি স্বপ্ন দেখি প্রতিটি দিনে, নতুন আশায় জীবনের পথ চলতে।

মানিক মুন্না › বিস্তারিত পোস্টঃ

মানবিক আবেদন সবাই এগিয়ে আসুন।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০



পার্সি বিসি শেলীর সেই লাইনটি মনে পড়ে গেল If Winter comes, can Spring be far behind ?

যদিও বসস্ত আসবে তবুও শীতটাই ভাবাচ্ছে আপত দৃষ্টিতে।



শীতের আগমন আর আমাদের ভাবনা !!



শীতে কাতর মানুষদের মলিন মুখগুলো আপনার ভাবনাকে কতটুকু জাগ্রত

করে ? আপনি জানেন কি প্রতি বছর শীতে কত মানুষ কষ্ট পেয়ে মৃত্যুবরণ

করে ? -এ সংখ্যাটি নিতান্তই কম নয় ! এর একটা বড় সংখ্যা আমাদের উত্তর অঞ্চলে। হাড়ভাঙ্গা শীতে প্রতি বছর কষ্ট পাচ্ছে হাজার হাজার মানুষ।



এসব মানুষদের করুণ মুখগুলো দেখলে, নিশ্চিত যে আপনিও নিশ্চুপ বসে

থাকতে পারবেন না। কেননা আপনার মধ্যেও একটি সুন্দর মন আছে।



জানি হয়ত এসব মানুষদের কষ্টগুলো চিরতরে দূর করতে পারবো না। কিন্তু

তাদের তো একটু শান্তির পরশ দিতে পারবো। শীতের মধ্যে তারা একটু আরাম করে ঘুমাতে পারবে। তাদের হয়ত সকাল বেলা আগুন জ্বালিয়ে উনুনের পাশে হাত গুটিয়ে বসে থাকতে হবে না। হয়ত দেখতে হবে না-

শীতে কাতর বৃদ্ধ মানুষটির মৃত্যু।



তাই আমরাও হাত গুটিয়ে বসে থাকতে চাই না। হ্যাঁ ঠিক ধরেছেন -

আমরা কিছু করতে চাচ্ছি এসব দুঃখি মানুষদের জন্য। আমাদের চাওয়ার সাথে আপনার চাওয়াটাও যদি এক হয়- তো দেরি কেন?-এগিয়ে আসুন।

-কথায় আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি সফলতা।



আমি বললাম হাত বাড়িয়েই দেখুন প্রশান্তিতে আপনার মন ভরিয়ে উঠবে।



যতটুকু পারা যায়, একটি করে শীত বস্ত্র প্রতিজন শীতার্থ মানুষের জন্য।





এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহব্বান নিয়ে, দেশ ও দেশের বাহিরে থেকে যে কেউ সাহায্য পাঠাতে চাইলে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল।



আর যারা সরাসরি অংশগ্রহন করতে চান, তাদেরও মন্তব্য করে জানানোর

জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।



আপনার নিজের কোন বিশেষ অভিব্যক্তি বা আইডিয়া থাকলে জানাতে ভুলবেন না। আর পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।



পোস্টটি নিয়মিত আপডেট করা হবে।

ফেসবুক পেজে আমরা হ্যাপি ক্লাব

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

হেল্পফুল হাব বলেছেন: অবশ্যই ভালো উদ্যোগ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৩

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মানিক মুন্না বলেছেন: জ্বী ভাল তো অবশ্যই। আশা করছি ভাল কিছু করার।

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
মানবিক এই উদ্যোগে সমর্থন রইলো।
আশা করি প্রচেষ্টা সফল হবে।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মানিক মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আশা রাখছি আমাদের সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.