| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছেলেবেলাটা অনেক অন্যরকম ছিল। তখন, কখনো ভাবতাম না যে আমি আস্তে আস্তে বড় হচ্ছি। বড় হওয়াটা যেনো আকস্মিক একটা ঘটনা। আর আগের মত পড়ার ভয়ে পেট ব্যাথার অজুহাত ধরি না, অথবা স্কুল না যাওয়ার জন্য বগলের নিচে রসুন দিয়ে শরীরের তাপমাত্রাও বাড়াই নাহ। ২ টাকা দামের গ্লাস কেক মনে হয় জীবনে আর দেখবোই নাহ। আইচক্রিম খেয়ে জিহ্বা লাল, কমলা অথবা সবুজ করা হয় না এখন আর, চাইলেও পারি নাহ। বসুন্ধরায় (সিটি) সেইদিন দেখলাম পিচ্চি এক ছেলে গোল্লা খাচ্ছে, বাবা-মার সাথে। আমার আফসোস হলো অনেক, এরা না পায় আইচক্রিম খেয়ে জিহ্বা লাল করার মজা, না পায় আইচক্রিম খাওয়ার পর মায়ের সেই বকুনির মজা। ঘর থেকে বেরিয়ে দুনিয়া আমার অনুভুতিটা তো কখনোই পায় নাহ। বৃষ্টির দিনে ফুটবল খেলার পর চরা বা পুকুরে গোসলের মজা বুঝবেই নাহ কখনো। জালান্তিস, টিলো-এম্প্রেস, সাত-চারা, বউ-ছি এইগুলা কল্পনাতেও আনতে পারবেনা কখনো। আমার মনে হয় বাংলাদেশে জন্ম গ্রহন করা যারা এইসব অনুভুতি পাচ্ছে নাহ, তারা অনেক বেশি বঞ্চিত হচ্ছে। আর দেশ হারাচ্ছে তার ঐতিহ্য।
ইশ! আমি পারলে প্রত্যেকটা শিশুকে অন্তত ৩ বছর গ্রামে/মফস্বলে রাখতাম। জিবনের শ্রেষ্ঠ কিছু সময় সবার থাকা দরকার।
©somewhere in net ltd.