নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

মেঘবালিকা ০৮

খুব ই চুপচাপ

মেঘবালিকা ০৮ › বিস্তারিত পোস্টঃ

আসুন সামুদ্রিক অশ্বের সাথে পরিচিত হই।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

সামুদ্রিক অশ্ব বা ঘোড়া এক ধরনের নোনা জলের মাছ। যার বৈজ্ঞানিক নাম Hippocampus kuda। সিগনাথাইডে গোস্ঠীর অন্তর্ভুক্ত এরা । এদের সামুদ্রিক অশ্ব বলার কারন হচ্ছে এদের মাথাটা দেখতে ঘোড়ার মাথার মত। শক্ত ও উচু নিচু পটটি দিয়ে এদের দেহ আবৃত থাকে। এদের লেজ দেখতে অনেকটা সাপের মত। সমুদ্রের উপকূলের দিকে অগভির জলে এদর বসবাস। এদের একটি বৈশিস্ট হচ্ছে এরা সামুদ্রিক শেওলার মাঝে সাধারনত নিজেদের কে লুকিয়ে রাখে। অন্য সকল মাছের তুলনা এদের আচার আচরন একটু ভিন্ন।





পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির সামুদ্রিক অশ্ব আছে। তার মধ্যে পাচঁ প্রজাতির অশ্বর বসবাস উত্তর আমেরিকায়। দৈর্ঘ্যে প্রায় ২.৫ সে মি. থেকে ৩০.৫ সে মি পর্যন্ত লম্বা হয়। মা-ক্যাঙ্গারুর মত পুরুষ শ্রেনীর অশ্বের পেটের নিচে থলি থাকে এবং স্ত্রী-অশ্বরা ঐ থলিতে ডিম পাড়ে। এবং ডিম গুলো এ থলিতেই বড় হয়। ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় ৪৫ দিন সময় লাগে।



এরা শরীরকে উলম্ব অবস্থায় রেখে মাথাকে সম্মুখের দিকে করে সাতার কাটে । গ্রীষ্ম কালেই শুধু এদের দেখা মেলে। তবে অন্যান্য মাছেরা নাকি এদের খেতে পছন্দ করে না। তাই সামুদ্রিক অশ্বের শত্রুর ভয় নাই।

(তথ্যসূত্র- ইন্টারনেট)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

আমার আমি নাই বলেছেন: এই তাইলে সেই গরীব মানুষের ঘোড়া :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

এহসান সাবির বলেছেন: কিন্তু আমার মনে আছে Brighton (UK)এ আমি এটার ভাজি খেয়েছিলাম।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

জীবন্মৃত০১ বলেছেন: ঘোড়ার মাংস যেমন কেউ খায় না তাই সামুদ্রিক ঘোড়ার মাংসও কোনো প্রাণী খায় না।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মাক্স বলেছেন: নাইস পোস্ট। ৩য় প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.