নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশৃঙ্খলাই একমাত্র পরিবর্তন আনতে পারে

বুরি

বেকার :)

বুরি › বিস্তারিত পোস্টঃ

মনের কথা বুঝতে পুরুষ পিছিয়ে X( X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২







অন্যের অভিব্যক্তি দেখে মনের অবস্থা বুঝতে নারীর তুলনায় পুরুষেরা পিছিয়ে রয়েছেন। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিদেরা জানান, একজন মানুষের অভিব্যক্তি দেখে তিনি বন্ধুভাবাপন্ন বা বুদ্ধিমান কি না সে ব্যাপারে নিশ্চিত ধারণা পেতে একজন পুরুষের মস্তিষ্ক দ্বিগুণ পরিশ্রম করে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক স্টিফেন লওরি বলেন, অন্যের অনুভূতি বুঝতে পুরুষেরা তুলনামূলক কম সামর্থ্য নিয়েই নিজেদের মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করেছেন। তার পরও তাঁরা বাস্তব জীবনে অন্যের মনোভাব বুঝতে প্রায়ই ভুল করে থাকেন।

অন্যের বিভিন্ন অভিব্যক্তি দেখে মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়া নির্ণয় (স্ক্যান) করে এই গবেষণা চালানো হয়। অভিব্যক্তির রহস্য নির্ণয়ে প্রত্যেকের প্রয়োজনীয় সময়ের পাঠ নেওয়া হয়। নারী ও পুরুষেরা এই গবেষণায় অংশ নেন। নারীরা তুলনামূলক দ্রুত ও নির্ভুলভাবে অন্যের অভিব্যক্তি ধরতে সমর্থ হন। প্লসওয়ান সাময়িকীতে এই গবেষণার ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।





সূত্র:

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮

শিপন মোল্লা বলেছেন: হিম

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

বুরি বলেছেন: hummm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.