নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরি পপিনস

মেরি পপিনস › বিস্তারিত পোস্টঃ

নীল পাখির গল্প-রিও

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০



ছোট্ট নীল পাখি আমি ছোট্ট খাঁচায় থাকি

বই পড়ে বেশ সময় কাটে, লাগে না একাকী।

মিষ্টি একটা মেয়ে আমায় দেখে রাখে বেশ

কফির কাপে চুমুক দিয়ে আনন্দের নেই শেষ।

উড়তে আমি জানিনা আফসোস নেই তাতে

অবাক চোখে আকাশ দেখি বসে বারান্দাতে।

কাটছিলো বেশ সুখেই জীবন গোল বাঁধালো এক ছেলে

আমার জোড়া একটিই নাকি ব্রাজিলে তা মেলে।

কার্নিভালের দেশ ব্রাজিল বড়ই চটকদার

রঙচঙে এ দেশেও আছে মানুষ- নচ্ছার।

তারা আমায় ছিনিয়ে নিতে করলো কত কী!

সেই কাহিনী শোনাবো তোমায় ছোট্ট নীল পাখি।

রিও



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর! ছন্দময় রিভিউ আর মুভি দুটোই ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মেরি পপিনস বলেছেন: থ্যাংকিউ ভাইয়া।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: !:#P

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মেরি পপিনস বলেছেন: :)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

পাঠক১৯৭১ বলেছেন: আজকাল সবাই যাচ্ছে ব্রাজিল: ভালোবাসার দেশ?

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

মেরি পপিনস বলেছেন: হু।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর মিষ্টি কবিতা, বেশ লাগলো !
রিও মুভিটা আমার খুব পছন্দের, ২ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেসি।
শুভকামনা পপিনস || :)

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মেরি পপিনস বলেছেন: কবে আসবে? দেখবো, দেখবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.