| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন থাকি ভবঘুরে
সত্য না পাই চিবুক ধারে
যখন ছাড়ি চাওয়ার হাড়ি
ছড়ায় সাই ভরি ভহরি......
একি তোমার খেলা গো সাই
সত্যের শেকল ধরতে না পাই
তোমার জাতে তুমিই অসীম
আমি পাপী অধীর জমিন।
সত্য সাধন কামনা যে মোর
মিশ্রনতায় আরাধনার ঘোর
আদব জ্ঞানে পাহাড়সম
হারিয়ে বহে অশ্রু মম......
আমি চেনায় আমাতেই ঘোর
সন্দেহ তাই ছুয়ে অধর
দেখি তব করুনার ধার
সান্নিধ্যের আশা প্রেমময়তার।
©somewhere in net ltd.