| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরি করতে গেলাম সাথে চুরির বসতবাড়িও পেয়ে গেলাম।আমি কম্পানির হিসাব রক্ষক ছিলাম,টাকা আর টাকার হিসাব আমার কাছে কিন্তু দেখলাম অবলিলায় কলিগরা আমার কাছে মিথ্যা বলে টাকা নিয়ে যাচ্ছে।এমডি রে বলতে গিয়া খাইলাম উল্টা ঝাড়ি।পরে বুঝলাম র এ ব এ মিলিয়ে সে ও একই পথের যাত্রী।শেষমেষ ইস্তফা দিয়ে মুক্তি পেলাম।নতুন চাকরিও জুটে গেল ১০ দিনের মাথায়,নাহ আর এই পথ নয় স্বাধীন জীবন স্বাধীন ব্যবসা চাই।বাপরে বাপ আমি জানি আর আমার আল্লাহ জানে কোন ফ্যাসাদে এসে তরী ভিড়ালাম।৬ মাস যন্ত্রনায় কাতর আমি ঠিকমত ঘুমতে পারি নি।সরকারী অফিস যোগাযোগ বাদে ব্যাবসা সম্ভব না,আর সরকারী অফিস মানে টেবিলের তলে হাত চালান।আর এই পথে না গেলে নির্ঘাত বাপের জমি বেইচা রাস্তায় থালা নিয়ে বসতে হবে।আমি ডিটারমাইন্ড জগতের কাছে মাথা নত করে আমার পরবর্তী অসীম জীবন টা নষ্ট করব না।আল্লাহর তরফ থেকে সব হয় আর তিনি আমার মনের খবর জানেন।হ্যা জগৎ বলবে ছেলে অপায়া আমড়া কাঠের ঢেকি,তাতে থোড়াই কেয়ার।ব্যাবসা যা চলে ওটা পুরাটা হালাল বলার সাহস আমার নেই তবে লোকে বলবে হালাল কিন্ত আমরা তো সরকারী আমলা ও জগতের নোংরামির হাতে বন্দী।সমাধান কোথায়???আগ্রো ছাড়া এই জগতের কোন অধ্যায়ই সততায় পূর্নতা পাবে না।আমি জানি এবার আমার সত্য অস্তিত্যের উপর আঙুল উঠতে যাচ্ছে,আমি এও জানি আমি শুধু আল্লাহর মুখাপেক্ষী।
©somewhere in net ltd.