নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতকাল ও গত হয়ে গেছে কাল,শুরু থেকে শুরু করি চল.

Sjn2mail@জিমেইলডটcom

মাস্টারমশাই

আমি নাগরিক মধ্যবিত্ত..এক পা এগুই তো দু'পা পেছাই..স্বপ্ন দেখি বেদনায় নীল গ্রহটি একদিন সবুজ হবে..ডারউইনের বিবর্তনের ধারাবেয়ে চারপেয়ে মৃগগুলু দু'পা বিশিষ্ট মানুষ হবে..দেখিবার অপেক্ষায় আছি...।

মাস্টারমশাই › বিস্তারিত পোস্টঃ

সামোয়ার আর অষ্টম আশ্চর্য আামি

২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:১৬

দীর্ঘদিন পর এক বন্ধুর সাথে কথা হচ্ছিল ফোনে.. এটা সেটা অনেক কিছুর পর আমি বললাম লেখালেখি কেমন চলছে?সেই বলল সামোয়ারে আসতে..ওখানেই সে লেখে। আমি বললাম সামোয়ার জিনিসটি কি? পত্রিকা? সে বলে .'আরে না'. আমি বললাম তয় এইডা কি জিনিস?খায় না পরে ? সে তো আমার কথা শুনে মনে হল অষ্টম আশ্চর্যের খোঁজ সে পেয়ে গেছে..আমিই সেই অষ্টম আশ্চর্য..কারণ সামোয়ার কি আমি জানিনা.।আসলেই তার এরকম ভাবার কারণ আছে....কারণটা একটু ব্যাখ্যা করি..



পাবলিক সার্ভেণ্ট হিসাবে ঢাকার অদুরে ছিমছাম নিরিবিলি মুন্সীগণ্জ জেলা সদরে আমার প্রথম নিয়োগ।শহুরে পাখি আমি।বিচরণ কোলাহলময় পরিবেশে।হঠাৎ করে সেই চিরচেনা পরিবেশ ছেড়ে নতুন জায়গায় অষ্টপ্রহর কর্মক্ষেত্র আর বাসা,বাসা আর কর্মক্ষেত্র..হাফিয়ে উঠেছিলাম প্রায়...আস্তে আস্তে সেই পরিবেশটাই ভাল লাগতে লাগল...লোকজনের সাথে পরিচিতি আর হৃদ্যতার ঊর্ধ্বমাত্রার সাথে সাথে ঐ ছোট্ট জেলা শহরটি আমার কেমন জানি আপন মনে হতে লাগল..অনেক আপন।তো সেই ভাললাগাটা ঝাঁকিয়ে উঠার আগেই সাত মাসের মাথায় বদলি ঢাকায়..অনেকটা আকস্মিক ভাবে।আমি যারপরনাই হতাশ...আবার সেই যান্ত্রিক ..কোলাহলময় পরিবেশ...চিরচেনা যানজট...।

ঢাকায় যেদিন যোগদান করলাম সেইদিনই কলিগ হিসাবে পেলাম উপরোল্লিখিত বন্ধুটিকে...দিলখোলা..রসিক..আর সাহিত্যনুরাগী.।অফিসশেষে বিকালে তার বাসায় নিয়ে গেলেন ভাবীর সাথে পরিচয় আর ডালভাত খাওয়ানোর অভিলাষে।



বসার ঘরটা ছিমছাম...বেতের সোফা...একপাশে বইয়ের বিশাল র‌্যাক..সারিসারি বই...সংগ্রহে রুচির চাপ...একপাশে দেখলাম স্তুপীকৃত যাযাদি বিশেষ সংখ্যা..অনেকগুলু।আমি বললাম আপনি ও যাযাদি পড়েন?বললেন শুধু পড়তাম না...লিখতাম ও। এখন পড়িনা।আমি বললাম ,আমি শুধু পাঠক ছিলাম...লিখিনি কোনদিন।তিনি হইহই করে উঠলেন ,কেন কেন? আমি ব্যাখ্যা করলাম..এভাবে....



আমি তখন এইচ এস সি দিয়েছি।অবসর কাটে ঘুরে ফিরে, আড্ডায় আর বাঁদরামি করে।সেই সময় এক আপুর কাছ থেকে যাযাদির একটা বিশেষ সংখ্যা পাই।নাম ছিল গোঁফ সংখ্যা...লেখাগুলু পড়ে আমি আভিভুত..এরপর প্রতিটি সংখ্যাই শুধু পড়তামই না ..গিলতাম গোগ্রাসে।প্রতিবার যাযাদি লেখা আহ্বান করত..আর আমি খাতা কলম নিয়ে বসে পড়তাম লিখতে..কিন্তু আমার এই অনুর্বর মস্তিষ্ক হতে লেখা বের হ্য় না।সব লেখা গলা পর্যন্ত এসে কেমন করে জানি আটকে যেত..তারপর দেখতে দেখতে মঙ্গলবার এসে পরত..আমি বাসার কাছে রাস্তার মোড়ের আবুলের চায়ের দোকানে বসে তীর্থের কাক হয়ে বসে থাকতাম - কখন হকার আসবে(বাসায় যে হকার পত্রিকা দিত সে আসত একটু দেরিতে)..তো সেই বিশেষ সংখ্যা পেয়েই পড়তে শুরু করতাম দাড়িকমা সহ...তেমনি ছিল উম্মাদনা।প্রতিটা লেখাই পড়ে মনে হত এটা আমারি লেখা এবং আমি এরকম ই লিখতে চেয়েছিলাম। তো আমার কলিগকে বললাম লেখালেখি আমাকে দিয়ে হয়নি,হবেওনা ।..আমার অবস্থা শরৎবাবুর শ্রীকান্তের মত..সাহস দেখাতে গিয়ে শ্রীকান্ত হাতে লণ্ঠন নিয়ে শশ্মানে গিয়েছিলেন ..ভীতিকর অবস্থাটা সামলে উঠে আঁধারের রূপ দেখে আক্ষেপ করে বলেছিলেন অনেকটা এভাবেই -.'আমি কবি নই..কাব্যদেবী আমার সহায় নয়...মনের ভাবকে যদি কবিতায় রূপ দিতে পারিতাম তাহলে আজিকার এই অমাবশ্যা রাত্রিতে শশ্মানস্হলে দাঁড়াইয়া আঁধারের যে রূপ আমি প্রত্যক্ষ করিলাম তাহার সৌর্ন্দয্য কাব্যে বর্ণনা করিতাম'...আমি ও তার মত করে বলি লেখালেখির দেবী আমার সহায় নন,লেখালেখি আমায় দিয়ে হবে না..আমি লিখতে পারিনা...শুধু পড়ি...পাঠক আমি পাঠক...।

ধন্যবাদ সেই বন্ধুটিকে যে এই ব্লগিং সাইটের খোঁজ আমায় দিয়েছিলেন এবং আমাকে অষ্টম আশ্চর্য হিসাবে পরিগণিত করেছিলেন..কারণ আমি একজন পাঠক। পড়তেই অভ্যস্ত..পড়ি আর বলি; আহ্ ! কত সুন্দর লিখেছে।গত পনের দিন ভিজিটর হয়ে শুধু ব্লগে ঢুকে পড়েছি।অনেক ব্লগার..কত বিচিত্র লেখা..আমি আভিভুত। ব্লগার 'নুশেরার' বাবাকে নিয়ে লিখা আর 'প্রত্যুৎপন্নমতি' এর মাকে নিয়ে লেখা 'আমার মায়ের সাতটি মিথ্যা কথা' এই লেখাদুটি আমাকে অশ্রুসিক্ত করেছে.. এই আমি সুদুর প্রবাস থেকে বারবার ফিরে গেছি অতীতে স্নেহময়ী মায়ের কাছে কঠিন-কোমল বাবার কাছে।

গতকাল ব্লগে যোগদানের পর এটা আমার প্রথম লেখা(শুধু এই ব্লগেই নয় এযাবৎকালে)..প্রিন্টার থেকে কি-বোর্ড লে-আউট নিয়ে পাশে রেখে লিখেছি।অনেকটা ইচ্ছেকরেই এই লেখায় যুক্তবর্ণ বেশি লিখতে চেষ্টা করেছি যাতে অভ্যস্ত হতে পারি সহজেই..প্রথম সৃষ্টি তাই তার বেদনা তো থাকবে।জানিনা প্রকাশিত হবে কিনা।যদি হয় ব্লগারদের কাছে প্রথম লেখার ভুলত্রুটি মন্তব্যে প্রতিফলিত করার অনুরোধ রইল।



মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩০

সখ্য বলেছেন: আমিও নতুন সামহোয়্যারইন এ, একটু কম নতুন আপনের চে এই আর কি! :)

ভালো থাকুন।

২| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

মাস্টারমশাই বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে,প্রথম মন্তব্য আপনার..বোধহয় প্রথম পাঠক ও..ধন্যবাদ এজন্য।বেশী করে লিখুন..আমি শুধু পড়ব..পাঠক আমি.লিখতে পারিনা..

৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৪

রাহা বলেছেন: বাংলা ব্লগজগতে স্বাগতম ।

২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৪

মাস্টারমশাই বলেছেন: ধন্যবাদ রাহা,এখন ও আপাতত ৭ দিন বিশেষ পর্যবেক্ষণে আছি তারপর সাধারণ তারপর নিরাপদ হইয়া ব্লগে একসেস পাব..

ভাল থাকুন আর সুন্দর সুন্দর লেখা লিখুন।

৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৪

সাংবাদিক বলেছেন: নতুন গ্রুপ ‌'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি

হাটি হাটি পা করে পথ চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক' এর। সুচিন্তিত মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। আমাদের ডাকে সাড়া দিয়ে যরা ঐকবদ্ধ্য হয়েছে, তাদের জানাই অভিনন্দন ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক, লেখক কিংবা সমমনা ব্যক্তি, তবে এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। আর হ্যাঁ, আরেকটি শুভ সংবাদ হচ্ছে শীঘ্রই আত্মপ্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক মানের নিউজ পোভাইডার সার্ভিস ইউকে বিডি নিউজ। ইতিমধ্যে এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী সাংবাদিকরা। এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য ও পরামশ আমাদের কাম্য। আমাদের কাছে মেইল করুন : [email protected]
শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
সাংবাদিক গ্রুপের জন্য ক্লিক করুন : http://www.somewhereinblog.net/group/Sangbadik

৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২০

মাস্টারমশাই বলেছেন: ধন্যবাদ সাংবাদিক ।শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

মেঘাচ্ছন্ন বলেছেন: ভালোই তো লিখেছেন আপনি !

স্বাগতম.....আপনাকে, আমাদের এই ব্লগ পরিবারে ।

হাত খুলে লিখে যান..........

ভালো থাকুন ।
শুভেচ্ছা রইলো ।

৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৯

মাস্টারমশাই বলেছেন: ধন্যবাদ মেঘাচ্ছন্ন, এইমাত্র নোটিশ পেলাম আমি প্রথম পাতায় একসেস পেয়েছি।আশা করি এইবার লিখতে পারব..অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

আনোভা বলেছেন: মাষ্টারমশাই অনেক সালাম এবং শুভেচ্ছা রইলো।

৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২২

মাস্টারমশাই বলেছেন: ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা আনোভা।

৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৩

কঁাকন বলেছেন: স্বাগতম

৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪

কঁাকন বলেছেন: শুভেচ্ছা
সামহয়ারের একটি শ্রেষ্ঠ প্রজোজনা
প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর
Click This Link

সর্বোচ্চ মাইনাচ প্রাপ্ত পোষ্ট
জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?
Click This Link

৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৪

মাস্টারমশাই বলেছেন: ধন্যবাদ কাঁকন..প্রথম মাইনাসটি দিলাম ঐ লিংক-এ,আমি ৩৮৮ তম,অবাক ব্যাপার যে(অন্তত আমার কাছে) প্লাসের সংখ্যাও শতাধিক..যাক গণতন্ত্র বলে কথা!!!

১০| ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫০

নুশেরা বলেছেন: খুব ভাল লাগল প্রথম পোস্টের লেখা। চলতে থাকুক এভাবে। এক এক করে বাকীগুলোও পড়ে ফেলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.