| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা মামুন
Facebook ID : MD Masud Rana Mamun
সামাজ পরিবর্তনের একটি বিশেষ উপাদান হল শিক্ষা।শিক্ষা একটি সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া।বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে কিরুপ পরিবর্তন এনেছে?শিক্ষার ইতিবাচক দিক হল সমাজের সংস্কার করা।ভাবছেন শিক্ষার আবার নেতিবাচক দিকও আছে?হ্যা আছে।বর্তমানে শিক্ষা সমাজে যেরুপ প্রভাব ফেলছে,এটাই শিক্ষার নেতিবাচক দিক।শিক্ষা কি এটাই যে স্কুল কলেজ ফাকি দিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া?বা পার্কে বসে প্রেমিকার হাত ধরে বসে ঝালমুড়ি খাওয়া?শিক্ষা কি এটাই যে গুরুজনের কথাকে গ্রাহ্য না করা?আমরা তো তাদের সম্মান করিই না উল্টো তারা কোন উপদেশ দিলে বলি কাকু এটা আপনাদের যুগে মানাত,এটা ডিজিটাল যুগ।শিক্ষা কি এটাই যে রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করা?আর শিক্ষা বর্তমানে নারীদের ছেলেদের সমান অধিকার দিয়েছে তাই বলে ছেলেরা জিন্স-শার্ট পড়বে বলে তারাও পড়বে?শিক্ষা বলতে কি এটাই যে সারাবছর ফুর্তি করে কাটিয়ে দিয়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন কিনে নিয়ে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করা?মনে হয় কিছুদিন পর পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাও দিতে হবে না।টাকা দিলেই সংশ্লিষ্ট কর্মচারী পরীক্ষা দিয়ে দিবে।আর মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তাদের পেটের দায়ে রিকশা চালাবে।
©somewhere in net ltd.