| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা মামুন
Facebook ID : MD Masud Rana Mamun
মেয়েটা আত্মহত্যা করল।কিন্ত কেউ বুঝতে পারল
না তার আত্মহত্যার কারন।কি চালচলন,ব্যাবহার,হাসি খুশি
মেয়েটিকে কেউ কোনদিন কাদতেঁ তো
দুরের কথা মন খারাপ করে থাকতে দেখেনি।আর
সেই মেয়ে !এটা কেউ কোন দিন ভাবতেও
পারেনি। (৪বছর আগে)প্রথম দেখেই ভালবেসে
ফেলেছিল ছেলেটা দুজনেই একই কলেজে
পড়ত।প্রতিদিন কলেজে যাওয়াআসার সময় দেখা হত।
হয়তো কোনদিন চার চোখ একসাথে মিলে
যেত যেদিন মেয়েটা আসত না ছেলেটা ছুটে
যেত তার বাসার সামনে।হয়ত দেখা পেত হয়ত
পেত না।এভাবেই চলতে থাকল কিন্ত ছেলেটা তার
মনের কথা জানাতে পারল না।যদিও তার বন্ধুরা বলেছিল
কথাটা বলে ফেল, মেয়ে মানুষ বলে কথা
অনেকবার ভেবেছিল বলবে।কিন্ত ও বলত না।ভাবত
বলার পর যদি সে আমাকে খারাপ ভাবে আমার জন্য
কলেজে আসা বাদ দিয়ে দেয়।তাই যেমন আছে
তেমনই থাক।আগে নিজে প্রতিষ্ঠিত হই তারপর
বলব।এভাবে ছেলেটার কলেজ শেষ হয়।উচ্চ°
নিয়ে বিদেশে যায়।ভাবে বিদেশ থেকে
প্রতিষ্ঠিত হয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিবে. কিন্তু
সেটা আর হয় না. হঠাৎ একদিন জানতে পারে
মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে!আকাশ থেকে
পড়ল সে।সবছেড়ে দেশে ফিরে আসল কিন্ত
অনেক দেরি হয়ে গেছে।বিয়ে হয়ে গেছে
ওর. বাড়িতে আসল কিন্ত নিজেকে সামলাতে পারল
না। নিজের ডায়েরিটা বের করল, সেখানে কিছু
লিখল পরদিন বের হল ওর লাশ।কিছুদিন পর মেয়েটা
সব জানতে পারল.ছেলেটার বন্ধুদের কাছ
থেকে সে ছুটে গেল ছেলেটার বাড়ি।ওর
ঘরে একটা ডায়েরি পেল।যেখানে লেখা আমার না
বলা ভালবাসা সব পড়ে মেয়েটা ভাবতেই পারল না
কেউ তাকে এত ভালবাসতে পারে।বাড়ি চলে
গেল।নিজেকে বড় অপরাধী মনে হল।তাঁর জন্য
একজন এভাবে চলে গেল! নিজেকে আর
সামলাতে পারল না
মাঝরাতে মেয়েটা আত্মহত্যা করল.আর এটাই ছিল
তার আত্মহত্যার কারন.
©somewhere in net ltd.