| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুম মিয়া
কনসেপ্ট কিলিয়ার
আ’’লীগ এমপি গোলাম মাওলা রনির একটা লেখা নতুনবার্তায় দেখে মজা পেলাম- লেখাটার সংক্ষিপ্ত অংশ শেয়ার করছি-
“‘‘” আমি তার (শিকাগোর ডিস্ট্রিক্টের চিফ এডমিনিস্ট্রেটর ড. ড্যান ক্যান ট্রেইল) পাশে বসে তার কম্পিউটারে ফেসবুক দেখছিলাম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক ছবি এবং বিবিসিকে দেয়া তার কমেন্ট নিয়ে ছোট ছোট পোস্ট পড়ছিলাম। ড. ড্যান দেখছিলেন এবং আমাকে লোকটি সম্পর্কে এবং তার উক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি কিছুটা সম্পাদনা করে তাকে বললাম।
তিনি মুচকি হেসে দিয়ে বললেন, সম্মানিত এমপি-আমি এখনই বুঝে নিচ্ছি ওই ফেইসবুকে বাংলাতে কি লেখা আছে? তিনি কমেন্টগুলো কপি করে একটি সফটওয়্যারের মধ্যে ঢোকালেন আর অমনি তা ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ হয়ে গেল। আমি প্রমাদ গুণলাম।
ড. ড্যান বললেন, লোকটা দেখছি পিএইচডি হোল্ডার, ঠিক আমারই মতো। তুমি কি জানো? তার থিসিসের বিষয় কি ছিল?
বললাম, খাল খনন।
বুঝলো না। আমি ব্যাখ্যা করলাম। তারপরও বুঝলেন না। শুধু বললেন-তার বক্তব্য শুনেই মনে হয়েছে তিনি ঠিক নেই। এই যদি হয় মন্ত্রীর বুদ্ধি তাহলে আমরা বুদ্ধি প্রতিবন্দী কাকে বলবো!
আমি চুপ হয়ে গেলাম।
তিনি মুচকি হেসে বললেন, আমিও পিএইচডি ডিগ্রীধারী। ৭২ বছর বয়সী এক প্রবীণ মানুষ। তুমি আবার ভুল করে তোমাদের মন্ত্রীর মতো আমাকে মনে করো না। আমি সুস্থ্ আছি। আমার হালনাগাদ মেডিকেল টেস্টগুলো অফিসে আছে। তুমি চাইলে দেখতে পারো। চাইলেই আমার ওয়াইফ ও অফিসের সহকর্মীদের ইন্টারভিউও নিতে পারো। বলেই হা হা করে উচ্ছ্বাসে হাসতে শুরু করলেন।
বিস্তারিত
২|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫
শফিক১৯৪৮ বলেছেন: এখানে কথা হচ্ছে ঐ উন্মাদ অশিক্ষিত মন্ত্রীটার, রণি ঠিকই বলেছেন।
৩|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
শরীফ িবিড বলেছেন: যে তারে মন্ত্রীর পদে এখনও রেখেছেন সেও বুদ্ধি প্রতিবন্ধি ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
বাংলার এয়ানা বলেছেন: রনি সাহেব কি ফেরেস্তা নাকি? উনি কি ভুলে গেছেন যে ওনার কির্তি গুলো? সব ভন্ড