নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা একা ।

মাজহারুলসাগর

আমি খুব সাধারন ।

মাজহারুলসাগর › বিস্তারিত পোস্টঃ

ধানের বোঝা এবং লোকটা(অতি প্রাকৃত)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

আমার সাথেই ঘটনাটা ঘটেছিলো,। আমি তখন ক্লাস
ফোরে পড়ি,সময়টা ছিল শিতকাল,মাঠের ধান কাটা
হচ্ছে। আমাদের একটা জমির ধান কাটছিলো, আর কাজের
লোকেরা ধান নিয়ে আসছিলো।আমিও ধান আনবো বলে,
ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে ছোট একটা বোজা
মাথায় তুলে দিল।কিছুদূর আসার পর আমার কষ্ট হতে
লাগলো, এবং আমি বোজাটা মাথা থেকে পেলে
দিলাম। সে পথে অন্য একজন লোক হেটে আসছিলো,
লোকটাকে আমি চিনিনা।।লোকটা আমারে জিজ্ঞেস
করলো,আলগাইতে কষ্ট অয়?আমি বললাম উঁ, আমাকে নাম
জিজ্ঞেস করলেন,আমি আমার নাম বললাম।লোকটা
আমাকে বললো, দে আমি তোর বোঝাটা লই, আমি কিছু
বললাম না।আসতে আসতে বললো কবিতা পারিস। আমি
মাথা নাইডা বললাম পারি।তারপর ওয়ান থেকে ফোর
পর্যন্ত যত কবিতা পারতাম সব বলতে বলতে বাড়ি চলে
আসলাম। বোঝাটা নিজে আমাদের বাড়ি নিয়ে
আসলেন।এরপর উনারে আর কোথাও দেখলামনা। কিছুক্ষন পর
রিপন ভাই,, বাড়িতে এসে বললো, তুই আইজকা ধান নিয়া
আসতে আসতে কবিতা বলছস?,আমি বললাম আপনে কেমনে
দেখছেন?ভাইয়া বললো তিনি দোকানেই ছিলেন। আমি
বললাম, দোকানের সামনে দিয়া আসার সময় তো,আরেকজন
মানষে আনছে।ভাইয়া বললো আমি তো তোরই দেখছি আর
কাউকে দেখি নাই,,।আমি ভয়ে আর কিছু বলি নাই।
লোকটাকে আর কোনদিন দেখিনাই। তখন বিষয়টাতে তেমন কৌতূহল বোধ করেনি।ইদানিং প্রায় ভাবি সেদিন আসলে কি হয়েছিলো।লোকটা কে?আর আমি ছাড়া আর কেউ তাকে দেখলোন কেন? অথচ আমি নিশ্চিত লোকটাই সেদিন ধানের বোঝা নিয়ে আসছিলো।আজও সেই দিনের
কোন রহস্য ভেদ করতে পারিনি।
২৭,,০৯,,১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.