| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীন সরকারের জন্ম-নিয়ন্ত্রণ নীতির কারণে আগামী ২০ বছরের মধ্যে দেশটির দক্ষিণের শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর সংখ্যা এক-তৃতীয়াংশ হ্রাস পেতে পারে বলে নতুন এক বিশ্লেষণে দাবি করা হয়েছে।
জার্মানির গবেষক আদ্রিয়ান জেনজ এই বিশ্লেষণে বলেন, আঞ্চলিক নীতির কারণে এ সময়ের মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর মোট সংখ্যা ২৬ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত কমে যেতে পারে।
চীন গত সপ্তাহে দেশে জন্মহার কমতে থাকার মধ্যে দম্পতিদের তিন সন্তান নিতে দেওয়ার নতুন নীতি ঘোষণা করেছে।
কিন্তু উইঘুর অধ্যুষিত শিনজিয়াং প্রদেশের ফাঁস হওয়া কিছু নথি ও সাক্ষ্য থেকে দেখা গেছে, সেখানে একেবারেই বিপরীত নীতি চালু আছে। কোনও নারী জন্মনিয়ন্ত্রণের কোটা পার করলে তাকে আটক করা হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
পশ্চিমা অনেক দেশের অভিযোগ, সন্ত্রাসবাদ দমনের নামে চীন সরকার শিনজিয়াংয়ে গণহত্যা চলাচ্ছে। সেখানে নারীদের জোর করে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে।
চীন অবশ্য ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে বলে আসছে যে, অন্য কারণে সেখানে জন্মহার হ্রাস পাচ্ছে।
শিনজিয়াংয়ে উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর চীনের দমন পীড়নের ফলে জনসংখ্যার ওপর যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তা নিয়ে জেনজই প্রথম আনুষ্ঠানিক কোনও পর্যালোচনাপত্র প্রকাশ করলেন।
পর্যালোচনাপত্রে তিনি দেখান, ওই অঞ্চলে চীনের জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে দক্ষিণ শিনজিয়াংয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ২০৪০ সাল নাগাদ ৮৬ লাখ থেকে ১ কোটি ৫ লাখে পৌঁছাবে। পূর্বের অনুমানে যা ১ কোটি ৩২ লাখ হবে বলা হয়েছিল।
সূত্র : জিনিউজ
২|
০৮ ই জুন, ২০২১ রাত ৮:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুবই অমানবিক পন্থা অবলম্বন করা হচ্ছে এদের দমনের জন্য।
৩|
০৮ ই জুন, ২০২১ রাত ১০:০৪
কামাল১৮ বলেছেন: অভিযোগ যতটা না মানবিক তার চেয়ে বেশি রাজনৈতিক।
৪|
০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: চীন একদিন হিটলারকেও হার মানাবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
উইগুর গোত্রকে নিশ্চিহ্ন করে দেবে চীন; চীনকে অনুসরণ করে বার্মা রোহিংগাদের তাড়িয়ে দিয়েছে; সেই চীন এখন বাংলাদেশে কাজ করে, বাংগালীদের বেকার রেখে ডলার নিয়ে যাচ্ছে।