নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গমগুরু কান্তারমোরো দুস্তর পারাবার ...

হ্যারিয়ার-৩

নাই

হ্যারিয়ার-৩ › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

মানুষ মানুষের জন্য।

সাভার ট্রাজেডিতে এনাম মেডিকেল হাসপাতাল বিনা মুল্যে বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিয়ে প্রমাণ করলো।

বড় বড় হাসপাতাল গুলো ,স্কয়ার, এ্যাপোলো, ল্যাবএইড ও পারতো একটা ফিলন্ড হাসপাতাল স্থাপন করতে। আর ভুললে চলবে না, সাভারের আরো ক্লিনিক, রাবেয়া, দীপ, সরকারী স্বাস্থ্যকেন্দ্র বা গণস্বাস্থ্যে এদের কোন তৎপরতা চোখে পরেনি।

CMH সাভার এর উচিত ছিল তাবু খাটিয়ে একটা ক্যাম্প করা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

হ্যারিয়ার-৩ বলেছেন: এ এক অভাবনীয় দৃশ্য। মনে হয় পৃথিবীর আর কোথাও নেই । স্বতঃস্ফুর্ত হয়ে জীবনের নিশ্চিত ঝুকি নিয়ে যে ভাবে সাভারে অসীম সাহসী ছেলেরা মৃত্যু গহব্বরে ঢুকে জীবিতদের উদ্ধার করছে তার নজীর পৃথিবীতে বোধহয় নেই। এ ধরনের কাজে যে কোন প্রশিক্ষনে প্রথমেই বলা হয় সর্বপ্রথম নিজের নিরাপত্তা চিন্তা করতে। কারন নিজেই যদি ভিক্টিম হয়ে যায় তাহলে কি ভাবে অন্যদের উদ্ধার করবে ? আরো বলে রক্ত যেন স্পর্শ না করে । কারন রক্তবাহিত রোগ সংক্রমনের সম্ভাবনা ইত্যাদি।তাই প্রশিক্ষন প্রাপ্ত উদ্ধার কর্মীরা একটু দ্বিধায় থাকে।কিন্ত অকুতোভয় প্রশিক্ষনহীন এদেশের যুবকেরা তার পরোওয়া করছেনা।তাই তাদের আমার স্যালুট।দেশ তাদের যথাযোগ্য সন্মান- স্বীকৃতি দিক বা না দিক আমি তাদের আন্তরিকভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বলেই মনে করি।
কারণ তারা শত শত জীবনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাচাচ্ছে

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

হ্যারিয়ার-৩ বলেছেন: কোন বেজন্মা কয় রে এইটা আল্লাহর গজব ? ও তো মানুষ না । অরে হুজুর-আলেম কয় কোন হারামির বাচ্চা ?

আহমদ শফী সাহেব হুজুর এখন গর্জে ওঠেন না কেন ? ইসলামি নেতৃবৃন্দ এখন কেন বলেন না, যারা এতদিন নারী অধিকারের নাম করে গ্রামের অবলা মেয়েদের গার্মেন্টসে টেনে আনছো, তারা ওদের লাঞ্চনা ছাড়া আর কী দিছো ? কয় টাকা বেতন দিছো ওদের ? মালিকদের এক বেলা বুফের ভোজন পরিমাণ টাকা মাস শেষে ওদের হাতে দেও নাই । বছর বছর তাজরীন আর রানা প্লাজার মতো হত্যাকাণ্ড ঘটায়া শ্রমিক নারীদের পিষে মারছো । আর নয় পুঁজিবাদী দাদারা । এবার সেই শ্রমিকদের নিয়ে লড়াই শুরু করবো আমরা । কেন লংমার্চের মতো লক্ষ জনতা নিয়ে পুঁজিবাদীদের কলার ধরে রাস্তায় ফালায়া পিটায় না কেন হেফাজত ?

কিসের হেফাজত-শাহবাগ এখন ? কিসের দল মত ? কিসের ব্যানার ফেস্টুন ?

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ?
কাণ্ডারি বলো মরিছে মানুষ সন্তান মোর মার ।

আমরা বাংলাদেশি নিপীড়িত মানুষ । যুগ যুগ ধরে নির্যাতিত এই শ্রমিকেরা আমার ভাই । আমার রক্তের বোন । ওদের গায়ের রক্ত পানি করে বানানো পোশাকে আমি লজ্জা নিবারণ করি । আমি সেই পোশাক গায়ে দিয়ে হুজুর সাজি, সাহেব সাজি ।

মসজিদের ইমামরা নীরব কেন ? আজ জুমার দিন কেবল দোয়ার ফুলকি উড়িয়েই আপনার কম্ম শেষ ? কেন মুসল্লিদের কাছে হাত পেতে কয়টা পয়সা তুলতে পারলেন না ওদের সাহায্যের জন্য ? শরম লাগে ? মসজিদের টাইলস পাকা করার সময় আপনার ভণ্ডামি মার্কা এই শরম কই থাকে ?

যাদের উদ্ধার করা গেছে, তাদের চিকাৎসায় আরো লক্ষ কোটি টাকা দরকার । সরকার বিশ হাজার টাকা দিয়া সটকে পড়তে চায় । ধরো সরকারকে । প্রত্যেক নিহত পরিবারের ভরণ পেষণ, প্রত্যেক রোগির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সব খরচ না দেয়ার আগে যেন গদিও ছাড়তে না পারে এরা ।

জাগো মানুষ । সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

(সকালে স্ট্যাটাস দেইখা বহু হেফাজতি বন্ধুরা আমাকে গালি দিছেন…তাদের কাছে প্রশ্ন করি, রানা প্লাজা ধ্বসে যাওয়ার পরে আপনাদের ফেনী সমাবেশ হলো, সেখানে সাভারের শ্রমিকদের উদ্দেশ্যে কী ভূমিকা রেখেছেন আপনারা ? আজ চট্টগ্রামের সম্মেলনে তাদের জন্য কয়টা পয়সা তুলেছেন ? আমি মূর্খ । দয়া করে আমাকে একটু জ্ঞান দিন ।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.