নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গমগুরু কান্তারমোরো দুস্তর পারাবার ...

হ্যারিয়ার-৩

নাই

হ্যারিয়ার-৩ › বিস্তারিত পোস্টঃ

আমরা হয়েছি আবুল

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২



তাহসিন নামের এক ছেলে মেডিকেলে চান্স পাওয়া নিয়ে একটা স্ট্যাটাস দেয়। যেখানে সে লিখে সে প্রশ্ন পেয়ে DMC তে চান্স পেয়েছে।
মেরিট ১২ মার্কস ১৯৮
স্ট্যাটাসের শেষে লিখা ছিল "অনলি Question আউট ইজ রিয়েল"।
এর পর বিশাল তোলপাড়
কয়েক ঘন্টায় সারা বাংলাদেশে ছড়িয়ে গেলো তাহসিন নাম এ একজন ছেলে Question পেয়ে মেডিকেল এ টিকসে।

হায়রে হুজুগে বাঙালি!! তাহসিন (HSC রোল: ১১৮৭৫০) মেডিক্যালে এক্সামই দেয়নি এবং এবারের এক্সামের সর্বচ্চ নম্বর ১৯৪। সে মজা করেছে, আর আমরা হয়েছি আবুল।
প্রশ্নআউট কি হয়েছিল?
ফেবুর কথা বাদ দেন। কোন সংবাদপত্রই পরিক্ষার আগে বলেনি, প্রশ্নফাস হচ্ছে।
অন্যন্য সময়ে যখন প্রশ্ন ছাপিয়ে প্রমান দিত।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রশ্নের ব্যাপারটা আড়াল করলেও আনলাইনে রেজাল্ট বিক্রির ব্যাপারটা আড়াল করতে পারবেন কি? ২ ঘণ্টায় ৫ লাখ ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

হ্যারিয়ার-৩ বলেছেন:
অনলাইন বা ফেবুর স্ট্যাটাস খুবই বিভ্রান্তিকর।
জাফরস্যার ও প্রশ্নফাসের বিরুদ্ধে লিখেছে, ভাল লিখেছে। তবে তথ্যপ্রমানের রেফারেন্স দিয়েছে সব ফেবুর।
তত্যপ্রমান হিসেবে ফেসবুক কখনো নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে না।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

এ সামাদ বলেছেন: অসম্ভব কিছু না। এদেশে সবই সম্ভব। গুলি তো একদম ফ্রিতে পাওয়া যায় পুলিশের কাছে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

জ্বি হুজুর বলেছেন: হুজুগে বাঙালি!! সে মজা করেছে, আর আমরা হয়েছি আবুল।
খাটি সত্য ।
এমনিতেও গুজব শুনে যাচাই করা উচিত। চিলে কান নিয়েছে বলে দৌড়ালে হবেনা। প্রমাণ চাই। তাছাড়া ব্যাপক হারে না হলেও প্রশ্ন প্রায় বছর যে কোন পরীক্ষায় ফাস হয়। কোন কিছুই ফুলপ্রুফ নয়।

ফেসবুকে কেউ যদি খালি কাগজের পিডিএফ দেয় বা বাজারের লিস্টি দেয়, টাকা দাবী করে দিবেন কেন ? আপনার নিজের উপর ভরসা নাই ? প্রশ্ন কিনেই পাশ করতে হবে?

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
গুজব শুনে বুঝে যাচাই করা উচিত। চিলে কান নিয়েছে বলে দৌড়ালে হবেনা। প্রমাণ চাই।
আগে প্রশ্ন প্রায় বছর কোন না কোন পরীক্ষায় ফাস হত।
তবে এবার SSC ও HSC তে কোন প্রশ্ন ফাসের অভিযোগ কেউ করেনি।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

সাদী ফেরদৌস বলেছেন: আমার মনে হয় এগুলা স্রেফ গুজব ই , একটা গাধারে ১০০ নাম্বারের প্রশ্ন হাতে ধরাইয়া দিলেও সে ফেল করবে । প্রশ্ন পেয়ে চাঞ্চ পাওয়াও একটা যোগ্যতার ব্যাপার ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

দূরের পথযাত্রী বলেছেন: প্রশ্ন ফাঁস হয়েছে।সে অভিযোগে এক্সামের আগের দিনই ইউজিসির সহকারি পরিচালকসহ কয়েকজনকে আটক করা হয়েছে।পত্রিকা,টিভিতে এসেছেও।এবং সেই প্রশ্নেই এক্সাম হয়েছে।প্রশ্ন হয়েছে মেডিকেলের ইতিহাসের স্মরণকালের সহজ ও জঘন্য প্রশ্ন।ডাক্তারি পড়ার মতো স্টুডেন্ট মূল্যায়নের জন্য এই প্রশ্ন হতে পারেনা।এরপর হয়েছে রেজাল্ট নিয়ে কারচুপি।যার যত মার্ক আসার কথা অনেকেরই তত মার্ক নেই।
একজন দুজন বললে অবিশ্বাস করতেন।কিন্তু যখন হাজার হাজার ছেলেমেয়ে বলছে?? তখন??
এখন রংপুরে র‍্যাব তিন ডাক্তারকে আটক করেছে।প্রশ্নফাঁসের অভিযোগে।ছেলেমেয়েরা আন্দোলন করছে।মেডিকেলের স্টুডেন্টরা একাত্বতা জানাচ্ছে।সেখানে কেউ যদি বলে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সন্দেহ আছে।লজ্জা লাগে।এটা ডাক্তারি প্রফেশন।এটা নিয়ে ফাজলামো চলেনা।যোগ্যদের সুযোগ দিন।টাকায় জোরে ডাক্তার হতে চাওয়াদের সুযোগ দিলে আপনাকেই একদিন চিকিৎসার নামে মারবে।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
@ দূরের পথযাত্রী
ইউজিসির সহকারি পরিচালকসহ কয়েকজনকে আটক করা হয়েছিল।
সেটা এক্সামের আগের দিন নয়, এক্সাম চলাকালিন।
এই ঘটনায় এক্সাম চলাকালিন চক্রের সদস্য হিসেবে এক ছাত্র বৈধভাবেই প্রশ্ন বাইরে নিয়ে এই চক্রের কাছে উত্তরপত্র তৈরি করে মোবাইলে SMS এর মাধ্যমে উচ্চমুল্যে সরবারাহ করছিল।
তাই এক্ষেত্রে প্রশ্ন গণহারে ফাস হয়েছে বলা যায় না। বরং চক্রের সবাইকে গ্রেফতার করে প্রশ্নফাস ব্যবসা নস্যাৎ করা হয়েছে বলা যায়।

আর ফেবুর প্রশ্ন বিনামুল্যে সবাইকে দেয়া হচ্ছিল, কিন্তু প্রশ্ন মিলেছে কিনা কেউ স্ক্রিনশট দিয়ে প্রমান দিতে পারেনি।

রংপুরে র‍্যাব তিন ডাক্তার সহ একটি কোচিংসেন্টারের লোকজনকে আটক করেছে। প্রশ্নফাঁসের অভিযোগে নয়। প্রতারনার অভিযোগে।
অভিভাবক রা র‌্যাবের কাছে অভিযোগ করে এদের কাছে উচ্চমুল্যে প্রশ্ন কিনেও প্রশ্ন মিলেনি তাই।

তাহলে আমি তো প্রশ্ন ফাস অভিযোগের কোন ভিত্তি পাচ্ছিনা।
আমারতো মনে হয় অই বাঞ্চোত অভিভাবকদের হাজতে নিয়ে প্যাদানি দেয়া দরকার টাকার বিনিময়ে নিজ সন্তানকে অসদউপায়ে ডাকাতার বানানোর খায়েসের জন্য।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

বিদগ্ধ বলেছেন:
=হুজুগে বাঙালি!! সে মজা করেছে, আর আমরা হয়েছি আবুল।=

৯| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:

অনেক আবুল মেডিক্যালে, বুয়েটে পড়ছে।

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

হ্যারিয়ার-৩ বলেছেন:
অনেক আবুল মেডিক্যালে, বুয়েটে পড়ছে সত্য।
কিন্তু মেডিক্যালে বা বুয়েটে ভর্তি পরিক্ষার যোগ্যতা উচ্চমাত্রার জিপিএ থাকতে হয়, কমপক্ষে ডাবল জিপিএ ৫
এরপর ভর্তি পরিক্ষাতো আছেই।
ছাগল দিয়ে হালচাষ হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.