| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুন্যমাত্রিক ইমতিয়াজ
ভালোবাসি তোমায় চে গুয়েভারা
বাংলাদেশের এমন এক অবস্তা , যেখানে ভারতীয় টিভি চ্যানেল দেখতে দেখতে সকালের নাস্তা করা লাগে । দিনে দু একবার হিন্দি ছিনেমার ডাইলগ না মারলে দিনটা ফাংশে লাগে । ভারতীয় নায়িকাদের নামের জামা না পরলে ইদ ফাংশে হয়ে যায় । রাতে ভারতীয় নাটকতো আছেই । যতক্ষন দেখা শেষ হবে না ততক্ষন চোখে ঘুম নেই । বিদ্যুৎ গোলযোগ এর কারণে নাটকের একটা অংশ দেখতে না পারলে তা দেখার জন্য পূরা রাত জেগে থাকা তাদের জন্য কোন ব্যাপারই না ।। আমার মনে হয় কিছু দিন পর বাংলাদেশের দু এক বছরের শিশুরাও ভারতীয় চ্যানেল দেখে বাংলা ভাষা শিখবে । এরা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি , ঐতিয্য এর প্রতি অতটা আগ্রহী না যতটা ভারতীয় সিরিয়ালের প্রতি আগ্রহী । এভাবে চলতে থাকলে এমন একদিন আসবে যেদিন বিনোদনে জন্য ভারতীয় চ্যানেল ছাড়া আমাদের দেশে আর কোন চ্যানেল চলবে না , মানুষ শুধু দেশের খবর জানার জন্য দেশী চ্যানেল দেখবে । হয়তবা এমন দিন আসবে যেদিন সরকার ভারতীয় চ্যানেল বন্ধ করতে গিয়ে দেশীয় মানুষের আন্দোলনের মূখে পরবে । এই ভাইরাস বের করা অত সহজ না এটা খুব ধীরে ধীরে দেশিয় সংস্কৃতিতে প্রবেশ করছে এটাকে ধীরে ধীরে বের করতে হবে । । ।
©somewhere in net ltd.