| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আগমনে,
শুকিয়ে যাওয়া পাতাগুলো ফিরে পেয়েছিলো সজীবতা।
জোনাক জ্বলেছিলো,
চিলেকোঠার অদূরে বসেছিলো শালিকেরা,
চাঁদ ছড়িয়েছিলো আলো,
তারারা টিপটিপ করে জ্বলেছিলো সারারাত।
নক্ষত্র? সে তো পুরনো দেয়ালের পলেস্তরার মতো খসে খসে পড়েছে সেই কবেই।
চাঁদ? সে তো আলো হারিয়ে ম্লান হয়ে গেছে সেই কবেই।
শালিকেরা মরে গেছে চুপিচুপি সেই কবেই।
জোনাকেরা বিলুপ্ত হয়ে গেছে সেই কবেই।
সজীব পাতারা শুকিয়ে গেছে।
একটা একটা করে ঝরে পড়ে গেছে সেই কবেই।
পাশে থাকা অ্যাশট্রে আর তোমাকে নিয়ে লেখা ছিড়ে যাওয়া কবিতার খাতাটা মনে করে আমি বেচে আছি।
কিন্তু আমি জানি,
আমিতো মরে গেছি সেই কবেই।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
কাওসার আহমেদ খান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
রাইসুল নয়ন বলেছেন: দারুণ !!