নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা

মো:লিমন খান

মো:লিমন খান › বিস্তারিত পোস্টঃ

ভক্তদের উদ্দেশে সাকিবের বার্তা

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

বোর্ডের সঙ্গে বিতর্কিত নানা ঘটনার খেসারত হিসেবে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবির উদ্দেশে কোচকে দেয়া তার বক্তব্য ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে।



আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাকিব তার ফেইসবুক পেজে ভক্তদের উদ্দেশে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শক। রমযানুল মোবারক। সত্যি, আপনাদের সমর্থন এবং ভালোবাসায় আমি উদ্বেলিত। আমি আমার অন্তরের অন্ত:স্থল থেকে বলছি আজকের আমি আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আমার পতাকার জন্যই তৈরি হয়েছি। আমি প্রতিটি মুহূর্তে এই আবেগকে সঙ্গী করেই খেলি। আমার কাছে অন্য যে কোনো কিছুর থেকেই আমার দেশ বড়। প্লিজ, আপনাদের হৃদয়ে আমাকে ঠাঁই দিয়েন আর প্রার্থনা করবেন আমি যেন সব সময়ে আপনাদের জন্যই থাকতে পারি।ভক্তদের উদ্দেশে সাকিবের বার্তা সবার প্রতি ভালোবাসা রইল, -সাকিব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.