নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সবার আগে মাতৃভূমি

২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর কেড়েছে,
ভুলতে পারিনি প্রেম রূপের সাগর
নারীও প্রকৃতি যেন এক হয়ে মিশে।

কুঁড়েঘরের মাটির প্রদীপ অতি আপন
বিদেশের চাকচিক্যে নেই মোর মন,
নাই বিদেশি পোশাকে বুকভরা গর্ব
বিদেশি পণ্য জড়াতে আমিও কৃপণ।

দেশের মাঠের ঝরা কৃষকের হাসি
ঐশ্বর্য চেয়ে ঐশ্বর্য থাকে সেজদায়,
এই বায়ুর আর্দ্রতা শরীর জুড়ালো
এই নদীর পানিও কলিজা ভেজায়।

সেখানে মন খারাপ আসক্তির কাছে
বিদেশি জার্সিতে বঙ্গে উন্মাদ দেখেছি,
বিশ্বকাপ ফুটবলে উত্তেজিত বিশ্বে,
আমি আমার দেশের পতাকা খুঁজেছি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর দেশপ্রেম কবি দা

২| ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার দেশ আমার গর্ব আমার অহঙকার

অনেক সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.