| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ফেসবুক, কি পত্রিকা কি অন্যান্য মিডিয়া, সবাই মোদিতে মজে আছে। আমার ছোট্ট অভিজ্ঞতায় বলে, যখন কোন দল ভুমিধস কিংবা অপ্রত্যাশিত বিজয় পায় দেশ বিদেশে এটা নিয়ে আলচনা অনেক হয়। সে নেতাকে অনেক উপরে তুলে দেওয়া হয়, যেটা সে আদৌ নয়। কিছুদিনের মধ্যেই দেখা যাবে প্রশংসার প্যারামিটার নামতে থাকবে। অল্প অল্প করে সমালোচনা শুরু হবে। বছর দুই তিনেক পরে, শুধুই সমালোচনা। কারন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ সে করবে না বা পারবে না। তো, আমরা কেন চিন্তিত? কারন এই দেশটা গত কয়েক বছরে আমাদের ব্যপারে এতো নগ্ন হস্তক্ষেপ করেছে, অনেকটা সেই কারনে। সেই হস্তক্ষেপ চলবে, নাকি আরও বাড়বে নাকি সহনীয় পর্যায়ে থাকবে, সেটাও দেখার বিষয়। মৌলবাদ শব্দটা আমার মতে সব সময় অপব্যাবহিত হয়েছে। যার যখন সুবিধা হয়, এটা ব্যাবহার করে।যার পক্ষে সুবিধা যায় সে চুপ করে থাকে আর যার বিপক্ষে যায় সে কান্নাকাটি করে। এই হচ্ছে অবস্থা। আমার আবারো মনে হচ্ছে, তেমন কিছু আশাব্যাঞ্জক হয়ত হবে না। হলে ভাল কারন সেটাই চেয়েই আসছি। যে কোন ধরনের আস্ফালন ভাল না। গত দশ বছরের রাজার (কংগ্রেস) ঘরে আর ভিড় নাই আর সেটাই আপাতত শিক্ষণীয় হয়ে থাকা দরকার আমাদের জন্য। একদিন, তাদেরকেই পাবলিক আবার ভুমিধস করে ক্ষমতায় নিয়ে আসবে আর এটাই রাজনীতি। তবে আর যাই হউক, ভারতকে গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা দেশ বলতেই/মানতেই হবে। কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপ করেনি, হারার সাথে সাথে মেনেও নিয়েছে। জোড়/ট্রিক করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকেনি। এইটুকু অসাধারন। অপেক্ষায় থাকলাম, অনেক কিছু ঘটার, মানার, কিংবা না মানার। তারপরেও সময় থেমে থাকবে না, সাম্বে এগুতে হবে যতক্ষণ প্রান আছে।
©somewhere in net ltd.