| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজরুল কি চির বিদ্রোহী? বিদ্রোহী কবিতা পড়লে তো তাই মনে হয়। তিনি চিরকাল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের প্রতিবাদ করতে কখনো তিনি পিছপা হননি। তাঁর কন্ঠে সর্বদা প্রতিবাদ আর বিদ্রোহের কথা শুনা যায়। তাইতো তিনি অত্যাচারী বিধির দর্প বিচূর্ণ করতে কুন্ঠাবোধ করেননি। নির্ভিক ছিলেন বিধায় তিনি বলতে পেরেছেন, “খোদার আসন আরশ ছেদিয়া/ উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রির!” ধর্মান্ধরা চিরকাল নজরুল এর কথার অন্তর্নিহিত বানী বুঝতে না পেরে দিয়ে গেছে অপবাদ। চিহ্নিত করেছে ধর্মদ্রোহী হিসেবে। কিন্তু সেই তিনিই আবার বলেছেন,
“আমি ঈন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য”।
তার হাতের বাঁকা বাঁশের বাঁশরীর সুর আজো আমাদের মোহিত করে যায়।
“কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।”
শুনলে কোন বাঙ্গালীর রোম দাড়িয়ে যায় না? কিন্তু তাঁর এই কঠোর রূপের সমান্তরালে আমরা দেখতে পাই নীপিড়িতদের জন্য তার আর্তি। তাইতো তিনি বাবুসাহেবদের তাচ্ছিল্য করে বলেছেন,
“বেতন দিয়াছ?
চোপ রও যত মিথ্যাবাদির দল”।
কিন্তু অন্যায় অত্যাচার আর নীপিড়িতের প্রতি সহানুভূতি ছাড়াও তিনি ছিলেন একজন প্রেমিক। প্রেমের কারণে তিনি প্রেয়সীকে উপহার হিসেবে খোপায় তারার ফুল দিতে চান, কর্ণে দোলাতে চান তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। বাঙ্গালী নার্গিসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছিলেন, “তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? একই সাথে তিনি রচনা করেছেন অসংখ্য ইসলামিক গান। এসব ইসলামিক গান শুনে মুসলিম সমালোচকদের মুখ বন্ধ হয়েছিল। সর্বোপরি তিনি গেয়েছেন সাম্যের গান। তাইতো তিনি বলেছেন,
“গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।”
এই আমাদের মহান কবি নজরুল। আজ তাঁর ৩৭ তম মৃত্যূবার্ষিকী। আসুন আজ সকলে এই মহান কবির জন্য প্রনভরে স্রস্টার নিকট প্রার্থনা করি।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
মুহাম্মদ তৌহিদ বলেছেন: নজরুল ছিলেন অসাম্প্রদায়িক। তাই তিনি সকল সম্প্রদায়ের নিকট প্রিয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: আজ সকলে এই মহান কবির জন্য প্রনভরে স্রস্টার নিকট প্রার্থনা করি। আর জানাই অসীম শ্রদ্ধা