| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্খনাদ করিয়া আইলো সাহারায়
অভিযাত্রী দল এক দীর্ঘ অভিযানে।
(বরিষায় বারিধারা যেমনি ধরায়-
শূন্য থেকে পড়তে থাকে আপন মনে।)
দুর্মর সে দল বালুময় সাহারায়
(দুর্গম পথে) এগোয় প্রফুল্ল বদনে।
অভিযান শেষে তারা লইয়া বিদায়-
চলে যায় রিক্তহস্তে ধবল বসনে!
মরিচিকার আবাস এ মরু প্রান্তর,
রবির তাপে বায়ু-স্রোতে মরুর বালি
উড়ে যায় ধু ধু করে বুক হয় খালি।
কখনো দেখা যায় প্রবল মরু-ঝড়
পাল্টে দেয় পরিবেশ, করে চিহ্ন ভিন্ন-
চলে যায় সব, থেকে যায় পদচিহ্ন।।
১৩ বৈশাখ ১৪১২, মঙ্গলবার
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
মুহাম্মদ তৌহিদ বলেছেন: গুরুত্বপূর্ণ গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। এটি ১৪ মাত্রার অক্ষরবৃত্তে রচিত। মাত্রাবৃত্তে নয়।
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
বোকামন বলেছেন:
কবিতাটি ভালো লাগলো।
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রচেষ্টা ।+
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
পাঠক১৯৭১ বলেছেন: নিয়ম মেনে জোর করে কবিতা না লিখে মনে যেভাবে আসে ওভাবেই লিখুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
মুহাম্মদ তৌহিদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক আগে লিখতাম। এখন আর লিখিনা। হয়ে উঠেনা আবার ইচ্ছেও করেনা।
৫|
০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
বৃষ্টিধারা বলেছেন: হুম,ভালো ই ...
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
মুহাম্মদ তৌহিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
এম এ কাশেম বলেছেন: চমৎকার থিম, সাবলীল ছন্দ মিল ১৪ লাইনের সুন্দর একটি কবিতা হয়েছে,
তবে মাত্রাগত কারণে সার্থক সনেট হয়নি ভাই,, সনেটে প্রতি লাইনে ১৪ মাত্রা হওয়া জরুরী, ১৬, ১৮, ২০,.............মাত্রা ও হতে পারে ;
সনেটের নিয়ামাবলী দেখে নেবেন,
আমার কয়েকটা সনেট আছে ব্লগে , দেখে নিলে বুঝবেন।
হতাশ হবেন না,
আপনি সার্থক সনেট উপহার দেবেন এই আমার বিশ্বাস।
ভাল থাকুন।