নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘব্রত টিটু

আমি আমাতেই খুঁজিয়া বেড়াই আমার আমিকে।

মেঘব্রত টিটু

আমি অতি সাধারণ, সাধারণের মাঝেই অসাধারণ কিছু খুঁজে বেড়াই আমার লেখনীতে।

মেঘব্রত টিটু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্র ফল

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

আজ জোছনা ও তারার মিলনমেলা

নির্ঘুম রাত, কিছু অযাচিত স্বপ্নের

অবারিত খেলা।

আজ নগ্ন পায়ে জোছনার রং মেখে

একা আমি একলা রাতে

কিংকর্তব্যবিমূঢ়, অনিশ্চয়তার চাদর গায়ে।

আজ ঘাস মাটির নরম জঞ্জাল ফেলে

ধুলো মাখা পথ, পথের দাবি নিয়ে

পৃথিবী ঘাড়ে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে

নিজেকে বন্দি রাখি, নিজের অন্তরালে।

আজ জমে থাকা জলে, চাঁদের ছবি ভাসে

এই নড়ে তো এই চড়ে

সদা দোদুল্যমান চিত্ত, সহবাস অস্থিরতার সাথে

আজ পূর্ণ চাঁদের গায়ে, চাঁদ আলো করে

অভ্যাগত মেঘ, ভেলায় ভেসে আসে

সম্ভাবনাময় বর্ণিল ভবিষ্যৎ, কেবলই রং ঝরে পড়ে।

আজ শেষ রাতে, আবারও চাঁদ জেগে উঠে

ম্রিয়মান আলোর তরঙ্গ উদ্ভাসিত করে

ভাবলেশহীন অনর্থক এই অন্ধকারে

প্রফুল্ল মনে ভাবতে ইচ্ছে করে

জীবন এতো সহজ ক্যানে?

আজ চাঁদ যাবে বাড়ি, শুধু আমায় আলো দিয়ে

আমাকে একা ফেলে

স্বপ্ন, প্রত্যাশা আর প্রতয়ের ঘেরাটোপে।

যুদ্ধাংদেহি, আমি তৈরি

মহা সংগ্রামের এই মহা মঞ্চে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.