নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘব্রত টিটু

আমি আমাতেই খুঁজিয়া বেড়াই আমার আমিকে।

মেঘব্রত টিটু

আমি অতি সাধারণ, সাধারণের মাঝেই অসাধারণ কিছু খুঁজে বেড়াই আমার লেখনীতে।

মেঘব্রত টিটু › বিস্তারিত পোস্টঃ

মন মাঝি

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

ওহে খুকী একলা বসে, কি ভাবছ এত মন দিয়ে?
যাবে নাকি তেপান্তরে মন মাঝিরে নিয়ে।
ধুর ধুর কি কও যে তুমি টাট্টু ঘোড়া
সেতো বহুদুর, সে যাই বল হতাম খুশি
দেখলে সমুদ্দুর।
কইলে তুমি মন মাঝির কথা, আচ্ছা
তারে খুইজে কোথায় পাই?
টাট্টু ঘোড়া তুমি পথ বাতলাইয়া দাও
চোখের জলে একবার তারে
চক্ষেই দেখতে চাই।
শোন পাগলীর কথা! তারে কি এমনি দেখা যায়?
বুকের ভেতরটা দেখ, তারে বোঝার চেষ্টা কর
সে থাকে নিভৃতে তোরই অন্দরমহলে
কখনো হয়ে সখা কখনো মনমাঝি কখনোবা তোর স্বামী।
তুমি ভাবের কথা কও গো টাট্টু ঘোড়া
ধরা তো সে দেয় হারিয়ে যেতে, লুকুচুরির ছলে
অধর সে যে আমার সনে, ধর বাসনা মনে মনে
সে শুধু আমি জানি আর জানে অন্তর্যামী ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: অন্যরকম কবিতা । :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

মেঘব্রত টিটু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.