নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘব্রত টিটু

আমি আমাতেই খুঁজিয়া বেড়াই আমার আমিকে।

মেঘব্রত টিটু

আমি অতি সাধারণ, সাধারণের মাঝেই অসাধারণ কিছু খুঁজে বেড়াই আমার লেখনীতে।

মেঘব্রত টিটু › বিস্তারিত পোস্টঃ

দহন জ্বালা

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

ক্যান ? ক্যানরে তুই তোর মনের ভেতর দেয়াল তুইলে আমারে জানালা দিয়া ডাক দিলি ? আমি তো তোর জানালার ভেতর আকাশ টারে দেইখা দিনে সুরজ আর রাইতে চাঁদ হইয়া একাই ভাসতে চাইছিলাম। কেন ? ক্যানরে তুই দিনে আমাবস্যা দেখাইলি, যেথায় আমারে অম্ল বৃষ্টিতে ভিজাইয়া কাক হইয়া তোর চাতালে ঠাই দিলি ? তোরে ছুঁতে গেইলে পরে তোর ছায়া আমারে পথ দেহায়। তুই আমার আপন না- কথাটা বইল্লে পরে তুই কাইন্দা চোখের জলে বুক ভাসাছ। আমি কি ওই জলে ভাসতে পারিরে? তোরে একা থুইয়ে ডুবে মইরেও যে শান্তি মিলবে না। সেই তুই কিনা গোপনে ইট কাঠ আলগা কইরে তর দেয়ালের নিচে আমারেই চাপা দিলি? আমার ব্যথা লাগে নাইকো, তয় অন্তরে জবর জ্বালা হচ্ছে, সে এক কঠিন জ্বালা । নিল রঙ্গের জ্বালা । আজ তোর কাজল মুইছে ফেলা চোখের জল আর আমারে দেয়া অভিশাপ দুটোই নিষ্ফল অস্ত্র। তোর জন্য আমার বুকের ভেতরে গলগল কইরে যে রক্তক্ষরণ হচ্ছে তাতে কইরে তোর ওই নাটুকে চোখের জল আর নির্বিষ অভিশাপ সব ধুয়ে মুইছে যাবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.