| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা এত সহজ নয়, তা যদি অদৃশ্য কারো সাথে হয়.......
ছুটির ছাঁটে কাটা, আড়মোড়া ভাঙ্গা কুড়মুড়ে একটা বিকেল। কৃষ্ণচূড়া আযেশী বাতাসে পুরো শরীর দুলিয়ে যাচ্ছে থেকে থেকেই। কাউকে বোঝানোর নয়, এসব সময় মন কোথায় উড়াল দেয় - একেবারে দূর, সাত আসমান ছুঁয়ে উড়া কোন চিলের ডানায় জলগন্ধী বাতাসের সাথে ভেসে আসে খুব আপন কারো গন্ধ। কেতাবি যুতবদ্ধতার কোন আগল সেখানে ভীষণ হয়ে দেখা দেয় না। গালে হাত দিয়ে অদ্ভূত সুন্দরী আকাশটাকে দু'চোখে বারবার দেখার বিকেল এটা। অথচ বোঝে না সে, বোঝে না। থাক্, আর কেউ না বুঝুক আমি বুঝি, ভেতরে থাকা কিছু না মানা মনটা বরফের কুচি ধরার আনন্দে স্বপ্নের মতো বিকেল আর সন্ধ্যার খুনসুটি দেখে। মনে পড়ে আরো অনেক দুর্দান্ত বিকেলের কথা, ছবির মতো করে, মনে হয়
.........
দ্রাঘিমার লেজ মরা কটালের পেটের ভেতর
হরিণ শিং এ উঠে যায় গাছের বাকল
অবিন্যস্ত মেদুরতায় তখন জীবনানন্দীয় শব্দের টিপটিপ জ্বলে যাওয়া
দূর আকাশের কোন নক্ষত্রের যমজ হয়ে;
এদিকে খররোদ তো ঐদিকে সর্ আঁধারের নিরেট বুনন
আমি শুধু দেখতে চেষ্টা করি তোমার মনোভাব -
পুরোটাই বিষণ্নতায় ছাওয়া, কাঠামোবিহীন সরণীতে গন্তব্য!
কঙ্করাকীর্ণ। তারও বেশি উড়ে যায় ধূলোর চাদর,
এখানে কেবল "আমার ঘর" ঐখানে "আমাদের"
পারিবারিক "গোর"। অষ্টধাতুর মঙ্গলে
দেব-দেবী নাচেন মুয়াজ্জিনের পোঁ ধরে
ক্রুসেড অথবা নির্বাণ হবে না "ন্যানো" যুগের মানুষের
যতই বলি না "হরে কৃষ্ণ হরে"।
ছন্দের মাত্রাকাটা জীবনের দৌড় সার্
গাছের বাকলে নিঃসঙ্গ হরিণ করে যায় শিং ধার,
হয়তো সৃষ্টির আদি থেকে সমাসন্ন "অন্ত" পর্যন্ত....
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
মেঘ বলেছেন: আচ্ছা, দান দান তিন দান ![]()
২|
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
শওকত হোসেন মাসুম বলেছেন: পড়ছি আরেকবার।
আর দাবি করতাছি না হবে।
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
মেঘ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩|
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
শওকত হোসেন মাসুম বলেছেন: পড়ছি আরেকবার। আর দাবি করতাছি না হবে।
আমিও তাই।
৪|
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
মেঘ বলেছেন: bujhlam![]()
৫|
১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: আমার খুব ইচ্ছে বিধাতা যদি আপনার মত আমাকে এত সুন্দর চিন্তাশক্তি দিতেন তাহলে আমিও হয়তো আপনার মত করে লিখার চেষ্টা করতে পারতাম। অসম্ভব, অসম্ভব সুন্দর এবং চমৎকার লিখা। আপনার লিখায় প্লাস টেন্ডস্ টু ইনফিনিটি।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
মেঘ বলেছেন: যে অন্যকে এত সুন্দর করে প্রশংসা করতে জানে, তার চিন্তাশক্তি যে উচ্চ পর্যায়ের তা সহজেই অনুমেয়। আপনাকে ধন্যবাদ
৬|
১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
নাজনীন খলিল বলেছেন: এখানে কেবল "আমার ঘর" ঐখানে "আমাদের"
পারিবারিক "গোর"।
অনেক অনেক অনেক ভাল লাগল।
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
মেঘ বলেছেন: আপনি পড়েছেন জেনে আরো ভালো লাগলো
৭|
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:২০
টি_মৃদুল বলেছেন: ছবি কি তুই নিজে তুলেছিস? ভালো হয়েছে।
কবিতা খুবই কঠিন
আমি পুরা বুঝি নাই। এই লাইনগুলো বেশি ভালো লেগেছে
অষ্টধাতুর মঙ্গলে
দেব-দেবী নাচেন মুয়াজ্জিনের পোঁ ধরে
ক্রুসেড অথবা নির্বাণ হবে না "ন্যানো" যুগের মানুষের
যতই বলি না "হরে কৃষ্ণ হরে"।
৮|
১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২০
জলপরী বলেছেন: কুয়াকাটার ছবি নাকি রে? তুই পরিপক্ক লেখিকা হয়ে উঠছিস রে দিন দিন! বিমূর্তের খেলা বেশী হচ্ছে বন্ধু..........
১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০
মেঘ বলেছেন: প্রথমটা এক বৃষ্টি শেষ হওয়া বিকেলে বাসার ছাদ থেকে আমি তুলেছি, বাকীগুলো কুয়াকাটার।
তুমি সাহস দাও তাই তো লিখতে পারি।
ব্লগে আসার জন্য ধন্যবাদ বন্ধু।
৯|
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩
শাহেনশাহ বলেছেন: 'আর কেউ না বুঝুক আমি বুঝি, ভেতরে থাকা কিছু না মানা মনটা বরফের কুচি ধরার আনন্দে স্বপ্নের মতো বিকেল আর সন্ধ্যার খুনসুটি দেখে'
অসাধারন একটি লাইন। হয়তো কোনোএকদিন আমার লেখাতেও এমন কোনো বাক্যাবলির আনয়ন হবে!
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৫
মেঘ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ
১০|
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
বাগসবানি বলেছেন: অনেক অনেক কঠিন কথা । তবে অসাধারণ । অনেকগুলা প্লাস দেওনের রেওয়াজ যে কেন নেই !!!
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮
মেঘ বলেছেন: ওমা আপনি আসছেন আমার ব্লগে!! ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২১
শওকত হোসেন মাসুম বলেছেন: ছবিগুলা চমৎকার। লেখাও চমৎকার বরাবরের মতোই। তয় পুরাটা বুঝছি দাকব করতাছি না।
তাইলে আরেকবার পড়ি।