| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[by মুহাম্মদ কেফায়েতুল্লাহ]
আজ তোমার পৃথিবী অন্ধ মত্ত থাবায়,
হায়েনারা সব অগ্নিশ্বাসে লাফিয়ে নাকের ডগায়
তোমার মায়ের বস্ত্রহানী অশ্রুসিক্ত নয়ন,
তোমার বোনের ইজ্জতহানী এসিডদগ্ধ বদন
চেয়ে দেখনা তোমার ছোট ভাই একটু আহারের খোঁজে,
মানুষ হয়েও পশুর সাথে ডাস্টবিনে থাকে রোজে
গুলির নলটি খোলা থাকে আজ অসহায়দের তরে,
কর্তৃপক্ষের উত্পীড়নে আহাজারি ঘরে ঘরে
তবুও তুমি বসে থাকবে বুঝি অসীম তিতীক্ষা সয়ে?
বন্য প্রাণী হওনি কেন, কলঙ্ক মানুষ হয়ে।।
©somewhere in net ltd.