| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি দেখছিলাম। গান চলছিলো "ফেভিকল সে"। হটাত দাদী পাশের সোফায় এসে বসলো। দাদীর সামনে এই গান দেখা ঠিক হবে না। চ্যানেল বদলানো দরকার। রিমোট টিপ দিয়ে দেখি রিমোট কাজ করছে না। হারামজাদা রিমোটটা আর নষ্ট হবার সময় পাইল না। কোন উপায় না দেখে মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম।
কিছুক্ষণ পর রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। মা আর দাদীর কথা কানে আসলো।
-অপুর তো লাজ লজ্জা বলতে কিছুই নেই।
কেন মা? অপু কি করছে?
-আজকে সকালে যখন টিভি রুমে গেলাম তখন দেখি কি সব দেখতাছে। ছি ছি!!
কি দেখতাছিল মা??
-ছায়া-ব্লাউস পরা একটা বেটি তিরিং বিরিং কইরা নাচতেছিল। আর অপু হাঁ কইরা দেখতাছিল।
ও। হিন্দি গান দেখতাছিল মনে হয়। চিন্তা করার দরকার নাই মা। অতো খারাপ না।
-খারাপ না মানে? এইসব দেখলে পাপ হয়।
ঠিক আছে মা। আমি অপুকে বলে দেবো এইসব আর না দেখতে।
-হুম। বইলা দিবা। এইসব বেহায়াপনা জিনিস দেখলে আল্লাহ অনেক পাপ দিবো।
সেদিন সন্ধ্যায় আবার টিভি এর সামনে বসলাম। বিকেল বেলা দুইটা ব্যাটারি কিনে আনছিলাম। তাই কোন চিন্তা নাই। কিছুক্ষন পরেই দাদী এসে বসলো। ভাগ্য ভালো যে ক্রিকেট খেলা দেখছিলাম।
-তোর কি পরাশুনা নাই? সারাদিন খালি টিভি দেখস।
আমার তো পরাশুনা শেষ। MBA শেষ করলাম।
-তাইলে চাকরি বাকরি করছ না কেন?
কয়েকটা কোম্পানিতে CV দিছি। দেখি কি হয়!
-কি কইতাছছ, কিছুই বুঝতাছি না!!
বললাম, চিন্তার কিছু নাই। কয়েকদিন পরেই চাকরিতে ঢুকবো।
-তাইলে তো এখন তোরে বিয়া দিতে হইব।
মানে??
-তোর জন্য পরীর মতো একটা মেয়ে ঠিক করেছি।
মেয়ে কি করে?
-এইবার ম্যাট্রিক পরীক্ষা দিছে। আমার খালাতো বোনের নাতনী। ঢাকায় থাকে।
মেয়ে তো অনেক ছোট। এতো ছোট মেয়েকে আমি বিয়ে করব না।
-ছোট হইলেই ভালো।
তাই বলে এতো ছোট মেয়েকে বিয়ে করব না।
-তাইলে কারে বিয়া করবি? ঐ ছায়া-ব্লাউস পরা বেহায়া বেটিরে?
কি আর বলবো? হাসতে হাসতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.