| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনোকালে এই তামাশানগরে
ফের যদি আসি- তখনো কি এমন বধির
রয়ে যাবো প্রভু? শ্যামল চিলের চোখে
মাছের ঝিলিক আর জলের প্রবাহে
সময়ের নীল রেল শুধু চলে যায় দূরে-
মৃত প্রেমিকার নাভি তবু তো সবুজ চিরকাল
মর্মরিত পাতা ঝরে, রেল যায়, হাড়ের কোটরে যায়
ললিত লাবণ্য চোখের। তবু তার তনুর ধনুক
ধরে থাকে জীবনের সীমাহীন সম্ভাবনা-
বধিরতা ভেদ করে ঢুকে পড়ে মর্মের গভীরে,
শব্দ নয় কেবল কম্পন বুঝি তার।
বধিরতা কাকে বলে তবে? এরকম নির্বিকার
নির্লিপ্তির নীল নদী বয়ে যেতে দেয়া?
দৃশ্যের ভেতরে শুধু অনুষঙ্গের মতো থাকা?
বিস্মৃতির গাছে গাছে
তার নাম লিখে রাখা?
২|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩
মেহেদি রাসেল বলেছেন: ![]()
৩|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
“দৃশ্যের ভেতরে শুধু অনুষঙ্গের মতো থাকা?”
-দারুণ!
৪|
১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
মেহেদি রাসেল বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
মাহবুবুল আজাদ বলেছেন: প্রথম অংশটা অসাধারণ।