| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু GRE ( গ্রে
) মিথ নিয়েই শুরু করা যাক:
১। জিআরই এর অংক তেমন কঠিন না, বিশেষ করে এঞ্জিনিয়ারদের জন্য। --এটা বড় ভাইদের জন্য সত্য ছিল, এখন আর সে অবস্থা নেই। ম্যাথে (Quantitative Reasoning) এখন খুবই ট্রিকি প্রশ্ন আসে
। এমনকি ব্যারন করে গেলেও দেখা যায় আসল পরীক্ষারটা ব্যারনের থেকেও ট্রিকি।
২। আমি ক্যালকুলাস এসব ভাল পারি, কাজেই জিআরই এর ম্যাথ আমার জন্য কোন সমস্যাই না --- ওখানে যেসব প্রশ্ন থাকে সেগুলো সবার কথা ভেবে করা হয়। কাজেই আপনার হায়ার ম্যাথম্যাটিক্স এর দক্ষতা সরাসরি কাজে আসবে না
। আপনাকে জিআরই এর জন্য ভিন্ন অ্যাংগেল থেকে স্কিল তৈরি করতে হবে।
৩। জিআরই এর জন্য প্রায় ৩৫০০ কঠিন শব্দ জানতে হবে- জিআরইতে শব্দ কত জানা উচিত সেটা নিয়ে বিতর্ক আছে, তবে অনেকে ২৫০০ শব্দ দিয়েও ভার্বালে বাজিমাৎ করেন কারও ৪০০০ দিয়েও ততটা ভাল হয় না।
আমার মতে ২৫০০-৩০০০ এর মাঝে শব্দ জানলে পরীক্ষায় যাওয়া যায়। খুব বেশি (৪৫০০+) শিখতে গেলে একরকম রাগ
ধরে যাবে পুরো ব্যাপারটার উপর।
৪। জিআরই তে ভার্বালে খারাপ করা কোন সমস্যা না, টেকনিক্যাল লাইনের জন্য -- সব সময় তা হয় না। অনেক সময় ভার্বালে খারাপ স্কোর থাকলে টোফেলে ভাল স্কোর চান প্রফেসররা। একদম কম পেলে কিন্তু টোটাল স্কোরটা দেখতে খারাপ হয়ে যায়।
৫। অনেক ওয়ার্ড শিখেছি, কোন শব্দ দিয়েই আটকানো যাবে না আমায়- ভার্বালে স্কোর ভাল হবেই -- সব শব্দের অর্থ জানলে Antonym সব হবে কিন্তু বাকি গুলো Analogy, Sentence completion, Comprehension ভাল নাও হতে পারে। কারণ, এগুলোতে word জানার চাইতে তার প্রয়োগ নিয়ে বেশি স্কিল দরকার হয়।
প্রিপারেশন কিভাবে নেব: এটা নিয়ে আলাদা পোস্ট দেব তাও অভাজন হিসেবে আমার প্রিপারেশনটার সারমর্ম তুলে দিচ্ছি:
ক. Word এর জন্য Barron's হল সবচেয়ে ব্যালান্সড বই।
খ. Word smart দিয়ে শুরু করতে পারেন, তারপর ব্যারন ধরতে পারেন।
গ. শুধু Barron's এর অংক করলে বিপদে পড়বার সম্ভাবনা বেশি। জিআরই এর ম্যাথের জন্য আমার দেখা সেরা বই হল নোভা (Nova), নীলক্ষেতে পাওয়া যায়।
ঘ. নোভার আবার ভার্বালে খুব বেশি Word আছে, কাজেই বেছে পড়া কঠিন। নোভার ভার্বাল থেকে দূরে থাকলে খুব একটা ক্ষতি নেই।
ঙ. অনলাইনের কতগুলো ভাল ভাল সাইট আছে। সেগুলো খুবই কাজের।
চ. ফ্লাশ কার্ড ব্যবহার করতে পারেন চাইলে, না করলেও চলে।
মনে রাখবেন, GRE তে ভাল করার জন্য প্রিপারেশন ছাড়াও আরেকটা জিনিস দরকার, সেটা হল পরীক্ষা দেবার দক্ষতা (GRE Exam taking skill)
তবে এসব নিয়ে সমালোচনা কম নেই, বিশেষ করে অনেকে বলেন যে GRE স্কিল মাপে না, GRE পরীক্ষা দেয়ার স্কিল মাপে।
GRE পরীক্ষার সময় আপনি ৪টি ইউনিতে বাড়তি খরচ ছাড়াই স্কোর পাঠাতে পারবেন।:
জিআরই নতুন ফরম্যাট: GRE এর নতুন ফরম্যাট আসছে আগামী সেপ্টেম্বর থেকে। তার আগে পর্যন্ত বর্তমান ফরম্যাটই থাকছে। আগামী বছর যদি কেউ সেপ্টেম্বরেই পরীক্ষা দেয়, তাহলে ৫০% ডিসকাউন্ট থাকবে। (গিনিপিগ ডিসকাউন্ট
) নতুন ফরম্যাটের তথ্য
পরের পর্বে আরো লিখবার ইচ্ছা থাকল।
ভাল থাকবেন, সবাইকে শুভেচ্ছা।
১ম পর্ব
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০২
মেঘলা মানুষ বলেছেন: আপনার কাছে এখানকার সব কথা ফাউল লেগেছে -এটা জানানোর জন্য ধন্যবাদ।
আপনাকে সম্মান করেই বলছি, আপনার কমেন্টের সাথে একমত নই। এখন শুধু মুখস্থ করে চলে গেলেই হবে এটা আমার মনে হয় না। যাইহোক, আপনার আর আমার ভিন্নমত থাকতেই পারে।
ভাল থাকবেন, শুভেচ্ছা। ![]()
২|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৪
উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: ভাল লাগল
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৯
মেঘলা মানুষ বলেছেন: কঠিন
নিক নিয়েছেন দেখি আপনি । মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৭
নুভান বলেছেন: গ্রে ভূই পাই
গ্রে দেওয়ার ভয়ে আম্রিকায় না গিয়া অন্য দেশে পড়তে গেছিলাম
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৪
মেঘলা মানুষ বলেছেন: আপনি মনে হয় ক্যামিকেলের।
কে যেন বলেছিলেন, গ্রে ভয় পাই না, ভয় পাই গ্রে দেয়া লোকদের। তারা কঠিন কঠিন শব্দে কথা বলে।
৪|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৩
নুভান বলেছেন: আপনি কোন ডিপার্টমেন্ট আর কোন ব্যাচ?
০৬ ই জুলাই, ২০১১ রাত ৯:০০
মেঘলা মানুষ বলেছেন: ০১, তড়িৎ
৫|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৫
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: গ্রে
এর নতুন ফরম্যাট নিয়া কিচু বলেন দাদা
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৪
মেঘলা মানুষ বলেছেন: তুলনা টাইপের প্রশ্ন আসবে (কোনটি ছোট, কোনটি বড়)
শূণ্যস্থান পূরণ থাকবে, মানে শিওর না জানলে মিস
আন্দাজ বা উত্তর দেখে ব্যাকওয়ার্ড ট্রাই করা যাবে না।
আর আগের মত গুলোও থাকবে।
ওদের সাইটে গিয়ে পড়ে দেখতে পারেন। মূল লেখাতে লিংক আছে, ওদের সাইটে গিয়ে ঘুরেফিরে দেখুন, তথ্য পেয়ে যাবেন।
ভাল থাকবেন, শুভেচ্ছা।
৬|
১৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
?জকির! বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি আরো ৩ বছর অপেক্ষা করতে হবে GRE দেওয়ার জন্য। আগে থেকে জেনে রাখলে মনে হয় ভালো তাই না?
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৪
মেঘলা মানুষ বলেছেন: আগে থেকে জানা অবশ্য্ই ভাল। আমি ৪মাস পড়ে দিয়েছিলাম। অবসরে word smart টাইপের বই পড়া থাকলে প্রিপারেশনে সুবিধা হয়।
পড়ার জন্য ধন্যবাদ।
৭|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ++++++
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৫
মেঘলা মানুষ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৮|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪২
কাঠের খাঁচা বলেছেন: আগামী বছর যদি কেউ সেপ্টেম্বরেই পরীক্ষা দেয়, তাহলে ৫০% ডিসকাউন্ট থাকবে। (গিনিপিগ ডিসকাউন্ট
)
পুস্টে পিলাচ
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৮
মেঘলা মানুষ বলেছেন: ওরা আগেই বুঝেছে যে এসব না করলে কেউ ঐ শুরুতে পরীক্ষা দেবে না, তাই এই গিনিপিগ ডিসকাউন্ট।
৯|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩
কাঠের খাঁচা বলেছেন: জান বাজি রাইখা হইলেও সেপ্ট এর আগে এক্সাম দিমু ইনশাল্লাহ
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২১
মেঘলা মানুষ বলেছেন:
তবে অনেক সময় এরকম কেসে ওরা সহজ প্রশ্ন, ভাল স্কোরও দিতে পারে। তবে, রিস্ক না নেয়াই ভাল।
ধন্যবাদ পড়ার জন্য।
১০|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
সাজিদ. বলেছেন: নতুন GRE format নিয়ে অনেক গবেষণা
করেছি একিছুদিন। যতদুর বুঝলাম,আসলে নতুন formatটা যথেষ্ট কঠিন হয়েই আসছে, আর তাই বেটাদের ৫০% ঢিশখাউন্ঠ
শালার দুনিয়াতে কিছুইকি শজে পেতে নেই /![]()
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
মেঘলা মানুষ বলেছেন: ওরা আগেই বুঝেছে যে এসব না করলে কেউ ঐ শুরুতে পরীক্ষা দেবে না, তাই এই গিনিপিগ ডিসকাউন্ট।
তবে এসব নিয়ে সমালোচনা কম নেই, বিশেষ করে অনেকে বলে যে GRE স্কিল মাপে না, GRE পরীক্ষা দেয়ার স্কিল মাপে।
ধন্যবাদ।
১১|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
ঘুমরাজ বলেছেন: +++++++++
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
মেঘলা মানুষ বলেছেন: ঘুমের মাঝখানে কমেন্ট করে গেলেন নাকি? ![]()
ধন্যবাদ, ভাল থাকবেন।
১২|
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০০
অ।মি বলেছেন: চার মাসের প্রিপারেশনে আপনার স্কোর কত উঠেছিলো? কোন ডিপার্টমেন্টের আপনি? কোথায় আছেন এখন? জানালে মটিভেটেড হইতাম। আমি আগামি জুনে দিচ্ছি ইনশাল্লাহ। দোয়া করবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০২
মেঘলা মানুষ বলেছেন: চার মাস প্রিপারেশনে আমার ১৪০০+ এসেছিল। প্রচুর পরিশ্রম করেছিলাম সে সময়টাতে। আসলে এই টেস্টগুলো অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। আমার ১৫৬০ পাওয়া এক বন্ধু প্রথম ট্রাইয়ে টেস্ট কুইট করে এসেছিল। আবার একই লোকের যদি পরপর দুইদিন টেস্ট নেয়া যেত তাহলেও স্কোর অনেক কম বেশি হতে পারে। খুব বেশি খারাপ হচ্ছে মনে করলে স্কোর না দেখে, টেস্ট কুইট করে আরেকবার দেয়া ভাল।
আমি ইলেক্ট্রিকালের, সাউথ ক্যারোলাইনায় আছি।
আপনার জন্য শুভেচ্ছা থাকল। আপনাকে একটা পরামর্শ দিচ্ছি: প্র্যাকটিস টেস্টগুলোতে দুই পার্ট আলাদা আলাদা না দিয়ে এক বসায় দেবার চেষ্টা করবেন, অনেক লম্বা সময় পরীক্ষা দেবার জন্য টেম্পারমেন্ট খুব জরুরি, অনেকটা টেস্ট ক্রিকেটের মত। এমনকি অনেক সময় আনঅ্যানাউন্সড টেস্ট যদি রাইটিং না হয়, তাহলে বিশাল সময় ধরে টেস্ট চলতে থাকে। (রাইটিং + ভার্বাল + কোয়ান্ট+ ভার্বাল অথবা রাইটিং + কোয়ান্ট+ ভার্বাল + কোয়ান্ট )।
ভাল থাকবেন।
১৩|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৬
অ।মি বলেছেন: আমি সি.এস.ই এর। জিপিএ কম ৩.০২ এম.এস করছি মালায়শিয়া তে-ফুল রিসার্চ। সামনে সাব্জেক্ট জিআরই দিবো সেক্ষেত্রে ভালো স্কোর হলে পিএইচডি তে পাওয়ার সম্ভাবনা কীরকম? একাধিক জিআরই স্কোরের ক্ষেত্রে কি নিয়ম ফলো করা হয়? আরেকটা ব্যপার, স্প্রিং-এ এপ্লাই করলে নাকি ফান্ডিং পাওয়ার সম্ভাবনা কম, আপনি কি বলেন? অনেক ধন্যবাদ
৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১২
মেঘলা মানুষ বলেছেন: মলয়েশিয়ার ডিগ্রি আপনাকে এগিয়ে রাখবে। ভালো হবে, আপনি একটু যোগাযোগের চেষ্টা করে দেখুন প্রফেসরদের সাথে।
একাধিক জিআরই: সবগুলো স্কোরই চলে যায়, কোন একটাকে নির্দিষ্ট করে দিতে হয়।
স্প্রিং এ সবই কম, আবেদন, ভর্তি, ফান্ডিং.... অনেক সময় হয়েও যায়। আমার ইউনিতে একটা ছেলে আসছে এই জানুয়ারিতে, সে ফান্ড পেয়েছে, স্প্রিং য়েও ।
শুভেচ্ছা।
(একটু চাপে ছিলাম, দেরি হল জবাব দিতে)
১৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪৮
ডিএইচ৫০০ বলেছেন: আমি কম্পিউটার সায়েন্সে ইউকে এর ইউনিভার্সিটিতে অনার্স করছি। ইউকে এর অনার্স ডিগ্রী তিন বছরের। আর নর্থ আমেরিকায় চার বছরের। আমি যদি নর্থ আমেরিকায় মাস্টার্স করতে চাই তবে কি করতে হবে?
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪৫
মেঘলা মানুষ বলেছেন: খুব ভাল একটা প্রসঙ্গ তুলেছেন ভাই আপনি।
আমি যখন অনেক ইউনির সাইটে ঘুরেছি, প্রায় সবগুলোতেই দেখেছি গ্রাড স্টাডির পূর্বশর্ত হল ৪ বছরের অনার্স বা ইকুইভেলেন্ট কোর্স। আসলে, বেশিরভাগ রিকয়ারমেন্ট হল ক্রেডিট আওয়ারের, আপানর জদি ঐ সংখ্যক আওয়ার ঠাকে তাহলে ওদের আপনি বোঝাতে পারবেন যে আপনি দ্রুত শেষ করেছেন ঠিকই, কিন্তু অনেক পরেছেন ঐ বিষয়ে।
অনেক ইউনির সাইটেই লেখা আছে যে ইউরোপিয়ান সিস্টেমের জন্য তারা কি নীতি অবলম্বন করবে। FAQ গুলোতে জবাব পেয়ে যাবেন আশা করি।
আপনি ডিপার্টমেন্টের অ্যাডমিশন অফিসেও মেইল করে দেখতে পারেন। আপনি জানেন যে, ওদের কিছু উত্তর রেডি থাকে, তারা আপানর প্রশ্ন পেয়ে যথাযথ উত্তর কপি-পেস্ট করে পাঠিয়ে দেবে।
worst case হলে আপানাকে হয়ত দুই একটা কোর্স করতে বলবে।
ভাল থাকবেন, শুভেচ্ছা। ![]()
১৫|
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫
আকাশ মেঘ বলেছেন: ভাই ম্যাথ পার্ট নিয়া কিছু বলেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৫
মেঘলা মানুষ বলেছেন: ম্যাথ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, লিখে শেষ করতে পারব কিনা জানিনা।
নোভা পড়ুন, আপনার মাথা পরিষ্কার হবে। বিভিন্ন সাইটে টেস্ট দিন, নিজেকে বুঝতে পারবেন।
তবে, একটা কথা। যদি ইঞ্জিনিয়ার হন, বা ম্যাথে ভাল হন, ওভার কনফিডেন্ট হবেন না। বড় ভাইদের আমলে প্রশ্ন সহজ ছিল, এখন আর নেই।
১৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩
এ. এইচ. এম. ইউনুছ বলেছেন: ভালো লাগলো। +++++++++++
১৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:১১
মেঘলা মানুষ বলেছেন: ধন্যবাদ
১৭|
২৭ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪০
পরপারে একা বলেছেন: ভাইয়া, আমার সিজিপিএ খুব একটা বেশি ভাল না, ২.৯৩ আছে, কিন্তু উচ্চ শিক্ষার খুবই ইচ্ছা আছে,জিআরই ভাল ভাবে দিতে হবে বুঝতে পারছি, পড়ছি সেভাবেই। আমি সিএসই এর, কমিউনিকেশন(Satellite communication /engineering) এর উপর MSc/ PHD program এ চান্স পেলে করার ইচ্ছা আছে। এখন কোন কোন ইউনিতে(special for satellite communication ) apply করলে ভাল হবে বলবেন কি ??
শুনেছি, সব ইউনিতে নাকি সব subject e ভাল না?? মানে কোনটা mechanical, কোনটা EEE, কোনটা CE ভাল। ইউনি রাঙ্কিং আমার জন্য কোনটা ভাল হবে বলবেন কি ??
০১ লা এপ্রিল, ২০১১ রাত ১০:৩২
মেঘলা মানুষ বলেছেন: আপনি র্যাংকিং দেখুন:
http://drrajus.in/forum/viewforum.php?f=26
এটা ইউএস নিউজ এর র্যাংকিং এবং বেশ ভালো।
MSc তে ফান্ড পাওয়া কঠিন, কারণ এই সাবজেক্টগুলোতে প্রচুর ইন্ডিয়ান নিজের টাকায় পড়তে আসছে এখন।
আমার মত হল: ৩০ এর উপরে অ্যাপ্লাই না করা।
শুভেচ্ছা।
১৮|
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮
পরপারে একা বলেছেন: ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১২:০৪
মেঘলা মানুষ বলেছেন: স্বাগতম। ![]()
১৯|
০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১:৫৫
পরপারে একা বলেছেন: ভাইয়া, আপনার দেয়া DR Raju Ranking দেখে অনেক উপকার হয়েছে, ranking দেখে আমার কিছু প্রশ্ন ছিল, আপনি যদি আপনার মেইল আইডি দিতেন তাহলে আমার সুবিধা হত, আমার প্রশ্নগুলো করতে পারতাম সুবিধা অনুযায়ী , আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত ।ফেইসবুকে আপনি থাকলে আমার এই মেইল আইডি দিয়ে সার্চ করলে পাবেন।অগ্রিম ধন্যবাদ আপনাকে।
[email protected]
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০১
মেঘলা মানুষ বলেছেন: আপনাকে মেইল করেছি।
[আর ফোরামে মেইল এভাবে দেবেন:
mhoque ডট 2060 এট জিমেইল তা নাহলে অটোমেটেড বট আপনার ইমেইল এ স্প্যামারদের কাছে পাঠাবে। ]
২০|
২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১২
একাকী পথচারী বলেছেন: ভাই চমৎকার একটা পোস্ট। আমি নতুন GRE তে রেজিস্ট্রেশান করেছি কিন্তু কোন ম্যটেরিয়ালস পাচ্ছিনা। কিছু পাইলে একটু জানায়েন।
০২ রা জুন, ২০১১ সকাল ১০:২১
মেঘলা মানুষ বলেছেন: ওহ, অনেকদিন নিজের ব্লগে আসা হয়নি। মনে হয় আপনি পরীক্ষা দিয়ে ফেলেছেন।
তবুও বলছি, এই ব্লগেই একজন (ঈগলপাখি?) সব লিংক পোস্ট করেছিলেন। আসিফ মুভি পাগলা বা আকাশ পাগলা র ব্লগে একটা পোস্ট আছে সবকিছু নিয়ে। ওটা দেখতে পারেন।
২১|
২৮ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৪
হুবাস্ট্যাঙ্ক বলেছেন: ভাই, নতুন সিস্টেমে কাপলানের বইটা তে কি কি পরিবর্তন হইছে বলতে পারেন?
০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০০
মেঘলা মানুষ বলেছেন: সরি ভাই, আমার জানা নাই বিশদ। নতুন সিস্টেমের জন্য আসিফ মুভি পাগলার একটা পোস্ট আছে দেখতে পারেন।
ভাল থাকুন।
২২|
১৬ ই জুলাই, ২০১২ রাত ৮:১৩
ডলার_মাহমুদ বলেছেন: আমি Geography & Environment থেকে Masters শেষ করেছি । এখন আবার কানাডাতে Masters & PhD করতে চাই । আমার IELTS Score 6.0 । আমার GRE লাগবে কিনা?
২৪ শে জুলাই, ২০১২ সকাল ৯:৫৫
মেঘলা মানুষ বলেছেন: কানাডার টরেন্টো, ব্রিটিশ কলাম্বিয়া, এবং খুব সম্ভব ম্যাকগিল ছাড়া কোথাও জিআরই চায় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
আগডুম বাগডুম বলেছেন: সব ফাউল কথা। ব্যারন মুখস্থ করে যান, সোজা ১৪৫০। মুখস্থ'র উপরে বুদ্ধি নাই।