নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Candle in the Wind

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মেহরাব শাহরিয়ার

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিবনা।

মেহরাব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

শুনি সাঁঝবেলার সে গান, মন বায় একা উজান

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০১

শুনি সাঁঝবেলার সে গান

মন বায় একা উজান



সরে সরে যায় তটভূমি ........

হবে স্বপ্নেরই উপাদান



সময়ের স্রোত বয়ে যায়

লক্ষ্য মন খুঁজে পায়

সোজা আঁকাবাকা জীবনের গতিপথে তাই ....



হাসি কান্না অভিমান

সবই মৃত্যুর অনুদান



সরে সরে যায় তটভূমি ........

হবে স্বপ্নেরই উপাদান

শুনি সাঁঝবেলার সে গান

মন বায় একা উজান



মন মাঝি খেয়া বায়

অকূলের স্রোতে ভেসে যায়

পড়ে থাকে স্মৃতির অতলে ..........সংশয়



রাত শেষে ভোরের আজান

সবই সমাপন , কলতান



সরে সরে যায় তটভূমি ........

হবে স্বপ্নেরই উপাদান

শুনি সাঁঝবেলার সে গান

মন বায় একা উজান






গানের লিংক :



ইস্নিপস লিংক



ইউটিউব লিংক



(রাতের শেষ প্রহরে আকাশভাঙা অশ্রুধারা

যখন আমার বিষন্নতার কাছে ম্লান ,

সঙ্গ দেয় আমায় শুধু সাঁঝবেলার সে গান)

মন্তব্য ৭২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৩

পলাশ রহমান বলেছেন: ধন্যবাদ।

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৩

মানুষ বলেছেন: আজকাল সবাই ফাঁকিবাজি শুরু করছে

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: কথা সত্যি বস , এই প্রথম এমন চরম ফাঁকি দিলাম । মন খুব খারাপ ছিল বলে লিখে ফেললাম ।

তবে , আমি মনে হয় মাফ পেতে পারি । পুরো পোস্ট টা তিনবার করে লিখতে হয়েছে । প্রথমবার পিসি রিস্টার্ট , দ্বিতীয়বার সামহোয়ারের বাঘ

৩| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: রন্টি ভাই আর শামীমের কাছে আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমি ।

ফজরের নামাজের পর দেখি পোস্ট টা হারিয়ে গেছে , বুঝতে পারলাম না কি হলো , বাগ হবে কোন ।
সাথে আপনাদের দু'জনার কমেন্টও হারিয়ে গেছে ।নতুন করে লিখে রিপোস্ট করলাম

আবার ধন্যবাদ রইল কমেন্টগুলো করার জন্য

৪| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:১০

ফারহান দাউদ বলেছেন: ভাবে আছো দেখি,তবে গানটা ভাল।

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:১১

মেহরাব শাহরিয়ার বলেছেন: নাহ আমি ভাবে নাই :(
তবে গানটা ভাবের

৫| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:২২

রন্টি চৌধুরী বলেছেন: এটি তোমার ৫০ তম পোষ্ট। অভিনন্দন।
আমার আগের কমেন্টটা রিপোষ্ট করি....

থ্যাংকস।

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:২৫

মানুষ বলেছেন: এতো দেখি মানিকজোড় ৫০'এর অভিনন্দন

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: :) , পঞ্চাশের একটা বাকি এখনও , লিখবো ৫০ নাম্বারটা

৭| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:৩৪

দূরন্ত বলেছেন: ৫০ এর অভিনন্দন।

২০ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার অনেক লেখা জমে আছে , সময় করে পড়তে হবে

৮| ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: যদিও পাশের প্যানেল বলছে আমি ৫০ , তবুও ৫০ উদযাপন করছি না । আমার একটা পোস্ট দু'বার আছে , অনেক দিন নিখোঁজ থাকার পর পোস্টটির প্রথম ভার্শন কি করে যেন ফেরত এসেছিল। কিন্তু ৩০/৩৫ টি কমেন্ট থাকায় পোস্টটি রেখে দিয়েছি । তাই আমি এখন ৪৯ এ ।

খেয়াল রেখেছেন দেখে সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা

৯| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:০৫

শফিউল আলম ইমন বলেছেন: অভিনন্দন জানাইতে জানাইতে আঙ্গুল ব্যাথা হয়ে গেলো:)

তোমার কোন খবর নাই কেন???
আছো কেমন??

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২১

মেহরাব শাহরিয়ার বলেছেন: আরে আরে পরে জানাও , আমার ফিফটি হয়নাই :)

খবর নাই , কারণ আমিই নাই । রাত দিন , উইক ডে , উইকেন্ড অফিসে কাটাই , খুব কষ্টে আছি ।

তার উপর তোমার পর্তুগাল দিলে চাকু মেরে দিলো আজ

১০| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১১

রাশেদ বলেছেন: আগে শুনি নাই, শুনে দেখি। :)

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লাগলে জানায় যাইয়েন ।
গান পোস্টে আপনাদের আধিপত্যে আবছা টাইপের ঝাপসা হানা দিলাম :)

১১| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১২

রাশেদ বলেছেন: ভালোই লাগতেছে। কার গান?

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভমিতার গাওয়া গান
ইউটিউবে রিলেটেড লিংকে শুভমিতার অন্য গানগুলো শুনে দেখতে পারেন , আমার কাছে ভালো লেগেছে বেশ

১২| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৩

মানবী বলেছেন: নতুন একটি গানের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মানবী আপু
কেমন আছেন ?

১৩| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৭

রাশেদ বলেছেন: হা হা! লাভ নাই, আপনে একটা দিলে আমি ৫ টা দেবো! :D

গান্টা ভালো লাগছে।

১৪| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:১৮

রাশেদ বলেছেন: আচ্ছা। আমারো পছন্দ হইছে। এর নাম আগে শুনি নাই।

থ্যাঙ্কস।

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: গানের ব্যাপারে আপনারা বস , সন্দেহ নাই :) । ঐ রাজ্যে অধিপতি হতে পারবো না ।

তার চাইতে অন্য একটা রাজ্য(ডাইভারসিটি) আছে আমার , সেটায় আমি সচিব টচিব হওয়ার চেষ্টায় আছি । মুক্তিযুদ্ধ , স্মৃতি , অরম্য , চিন্তা , খেলা , কবিতা সবকিছুতেই অন্তত একটা হলেও পোস্ট দিয়েছি । বাকি শুধু গান আর ধর্মবিষয়ক । সেটাই ফিল - আপ করা আরকি ।

তবে রাশেদ ভাই , মন খারাপ ছিল , এখন হলে এটা আর দিতাম না

১৫| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৩

মানবী বলেছেন: আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ।

আপনি কেমন আছেন ভাইয়া?

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো আছি । চাকরি বাকরি অবশ্য খানিকটা পেইন দিচ্ছে । কাজের প্রেশারের চাইতে বেশি প্রেশার কাজের কনসেপ্ট বিল্ড করার প্রেশার , এই সেই ট্রেনিংয়ের নিচে উইকেন্ড চাপা পড়ছে একের পর এক । তাই আরকি হালকা খারাপ :)

ভালো আছেন শুনে ভালো লাগলো , আপনার পোস্টও অনেক গ্যাপে আসে । অনেক অস্থির মনও নিমিষে শান্ত করে দেয় আপনার লেখাগুলো । আজকের লেখাটার জন্য স্পেশালি থ্যাংকস

১৬| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৬

রাশেদ বলেছেন: হায় হায়! পাস টাস করার পরে মন খারাপ, মানে তো ভিন্ন কিছু! সমবেদনা রইলো! :) কিছু কোবতে পাবো মনে হচ্ছে। :)

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৩১

মেহরাব শাহরিয়ার বলেছেন: হায় হায় , জেনে গেছেন সব ।
কথা সত্যি :)

১৭| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: হায় হায়! আমি ফাইজলামি করে বলেছিলাম। বলেন কি! :|

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৩৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহা , আমিও ফাজলামি করেছি :) :) :)

তবে , সিরিয়াস হওয়ার সময় হয়ে গেছে মনে হয় ;)

শিগগির আপনারা আপনাদের টোকেন জমা দিয়ে আমাদের রাস্তা করে দেন :)

১৮| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪১

রাশেদ বলেছেন: এই জনমে সেই সুযোগ আসবে কিনা টেনশনে আছি! /:)

আমার সাথের পোলাপাইন এক বাচ্চার বাপ হইয়া গেছে! :( এক্টার নাকি দুইটা হইছে! কপাল! :((

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: শিগগির করেন বস , আমাদের সাথে একজনের বাচ্চার বয়স কিন্তু ১ বছর :-B

১৯| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৪

মানবী বলেছেন: আল্লাহ্'র রহমতে চাকরী যে আছে সেটাই তো বড় পেইন লিইফ :-)

নতুন চাকরী.. কাজের চাপের সাথে ধীরে ধীরে কিছু নেতিবাচক দিক ও চোখে পড়বে। কাজে খুব ভালো হলে প্রফেশনাল জেলাসি''র শিকার হতেও পারেন, তখন ভাববেননা আপনার শুধু এই দুর্ভোগ :-)। এটা খুব কমন সমস্যা!

অপ্রিয় বিষয়, তবু উল্লেখ করলাম সচেতন করার জন্য। ভালো থাকুন ভাইয়া।

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৫২

মেহরাব শাহরিয়ার বলেছেন: চেষ্টা করবো সবসময় খেয়াল রাখতে ।

কথাগুলোর জন্য শ্রদ্ধা থাকলো আপনার জন্য

২০| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৬

রাশেদ বলেছেন: গন্ডারের চামড়া আমার! গায়ে লাগে নাই! :-P

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনি কি ৯৮ ? কোন ডিপার্টমেন্ট ? সিএসই র শুভ ভাইকে চিনতেন ? ফর্শা করে চশমা পড়া

২১| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৬

রাশেদ বলেছেন: এত আগে বাচ্চা নিছে! বেচারার লাইগা মায়া লাগতেছে! :D

২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৫০

মেহরাব শাহরিয়ার বলেছেন: কি যে আদর তার শ্বশুর বাড়িতে , বিশাল ব্যাপার স্যাপার

আন্তঃ হল ফুটবলে সে খেলে , মাঠে বক্স ভর্তি করে শ্বশুরবাড়ি থেকে পোলাও আর ফ্রাই আসতো ।ধুম ধারাক্কা অবস্থা

২২| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৫০

রাশেদ বলেছেন: শুভ? না, এই নামে কাউরে চিন্তাম না। হয়তো দেখলে চিনবো। অনেককেই ভুলে গেছি। :)

এক পোলার ছবি দেখিয়ে আমারে এক ফ্রেন্ড অনেকবার বুঝানোর টড়াই করছে যে এইটা আমাদের সাথে পড়তো! আমি বিশ্বাস করি নাই! পরে গালিও শুনছিলাম সেইজন্য। :(

২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: পুরনো অনেকের সাথে অনেক্ষণ কথা বলার পরও লজ্জায় নাম জিজ্ঞেস করতে পারি না :(

২৩| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৫৫

আসিফ আহমেদ বলেছেন: গানটা শুনে সকালটা আরো নরম নরম লাগলো...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: কোরিয়া শুনলেই মনে পড়ে .......সকালের শান্তি

সে সকালকে আরও সুন্দর করতে পেরে ভালো লাগছে ।

ভালো থাকবেন

২৪| ২০ শে জুন, ২০০৮ সকাল ৭:৩২

যীনাত বলেছেন: গানের কথাগুলো খুব ভালো লাগল।

২০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ যীনাত ।

আপনার লেখা অনেক দিন পর পর পাই

২৫| ২০ শে জুন, ২০০৮ সকাল ৮:২২

রেটিং বলেছেন: গানটা আগে শুনি নাই। নেহরাব ভাই াফিস নিয়ে বিযি থাকলে হবে না। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ৫০তম পোস্টের জন্য।

হাসি কান্না অভিমান
সবই মৃত্যুর অনুদান

লাইনডুটো অনেক সুন্দর।

২০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: পজিটিভ অলটাইম ফেভারিট ,

খালি একবার আমাকে সেলিব্রেটি বলেছিল :( :)

২৬| ২০ শে জুন, ২০০৮ সকাল ৮:৪৭

বিবেক সত্যি বলেছেন:
আচ্ছা , তাহলে ৪৯ এরই শুভেচ্ছা... ৫০ কবে দেবেন কে জানে ? মনে হয় তখন ঢাকায় থাকবো না.. :)

২০ শে জুন, ২০০৮ রাত ১১:০৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: পরীক্ষা শেষে বাড়ি যাওয়া , অনেক মজার হবে নিশ্চয়ই ।
কি কি করলে এসে শেয়ার করো
ভালো থেকো , শুভকামনা

ওহ , তোমার দেশের বাড়ি কোথায় ? তোমার নামটা জানা হলো না , চেনাও হলো না....:)

২৭| ২০ শে জুন, ২০০৮ রাত ১০:১৪

একরামুল হক শামীম বলেছেন: বিষন্নতা বিলাসের কথা আমি বলেছিলাম। কেউ কেউ মাঝে মধ্যে হয়ে উঠে বিষন্ন বিলাস...

ঠিক আছে তাহলে সামনের পোস্টেই অর্ধশতকের শুভেচ্ছা জানাবো।

২০ শে জুন, ২০০৮ রাত ১১:০৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: সব বিষন্নতা শামীম একা দখল করবে সেটা মেনে নেয়া যায় না । তাই ভাগ বসালাম :)

হু , সেটা যে কবে আসবে ;)

২৮| ২১ শে জুন, ২০০৮ রাত ৮:১৮

কোলাহল বলেছেন: .

২১ শে জুন, ২০০৮ রাত ৮:৩২

মেহরাব শাহরিয়ার বলেছেন: .. ..

২৯| ২১ শে জুন, ২০০৮ রাত ৯:০০

তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: মেহরাব তুমি যে এত ভালো কবিতা লিখো, তাতো জানতামনা। অসাধারণ হয়েছে। তোমার কাছ থেকে এখন থেকে রেগুলার এরকম কবিতা চাই।

২১ শে জুন, ২০০৮ রাত ৯:৪৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: ঐ মিয়া , এটা একটা কাজ করলা তুমি ?? :(
তুমিই না গানের লিংকটা প্রথম আমাকে দিয়েছিলে , সেই জন্য কৃতজ্ঞ । এখন কবিতা বলতেসো কেন ?

পোস্টে তোমার নামটা লিখে দিই দাঁড়াও

৩০| ২২ শে জুন, ২০০৮ রাত ১২:৪০

নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
গানটা এখন সময়ের জন্য শুনতে পারছি না, আসলে ফাউ সময় অনেক নষ্ট হয়, কিন্তু কিছু একটা করতে গেলেই টেনশন লাগে।

গান হলেও, আপনার নতুন পোস্ট দেখে ভালো লাগছে।

দিনকাল ভালো যাচ্ছে না, কমেন্ট দেখেই বুঝতে পারছি। ভালো থাকবেন ।(এটা সত্যি সত্যি শুভকামনা):)

২৩ শে জুন, ২০০৮ সকাল ৯:৩৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভকামনার আন্তরিকতা দেখে ভালো লাগলো খুব ।

আমারও এমন হয় , ঘন্টার পর ঘন্টা জলে ফেলি । যেই কোন কাজ সামনে আসে , পড়াশোনার টেনশন শুরু হয় । নামাজে দাঁড়ালে শুরু হয় সব কাজকর্মের হিসাব নিকাশ । মানব-প্রকৃতি মনে হয় । টেনশনের কিছু নেই ।

কেমন যাচ্ছে দিনকাল ? সময় করে গানটা শুনে এ পোস্টে আরেকটা কমেন্ট রেখে যাবে , অপেক্ষায় থাকলাম ।

শুভকামনা (এটাও এক মহাসত্য) :)

৩১| ২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৮

সীমান্ত আহমেদ বলেছেন: তেপান্তরের মতো আমিও ভাবছিলাম তুমি কবিতা লিখা শুরু করছ।যাহোক গানটার লিরিক অনেক ভালো।
এখন শুনতে পারতেসি না।তবুও ধন্যবাদ।

২৩ শে জুন, ২০০৮ সকাল ৯:৩৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: :) , কবিতা হলে তেমন কিন্তু জম্পেশ হতো না ।

আমার ফ্লোরে আসলে শুনে যেও

৩২| ২৪ শে জুন, ২০০৮ রাত ১০:৩৭

রেটিং বলেছেন: পুরান ব্লগার মানেই চেলিব্রেটি, নতুন ব্লগার মানেই হা পিত্যেস...কখন যে
একটা কমেন্ট পড়বে ব্লগে....আমি এই নিকে আসার পর দেখআ যেত প্রথম পাতায় থাকা অবস্থায় ৬-৮ বার লেখাটা পঠিত হত। পরে অবশ্য ঠিক হয়ে ঘিয়েছিল ;)

২৪ শে জুন, ২০০৮ রাত ১১:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: আরাশির পোস্টে ব্যাপারটা নিয়ে বিস্তর আলাপ হয়েছিল । কথাটা সত্যিই । নতুনদের পোস্টে আমরা আসলেই খুব কম ঢুকি , মোটামুটি সবাই দলে ভীড়ে গেছে , নিজের দলের পোস্টেই সময় পার করে দেয়

৩৩| ২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:১৬

নিহন বলেছেন: +

২৯ শে জুন, ২০০৮ সকাল ৯:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ নিহন

৩৪| ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৭

সবাক বলেছেন: গানের কথাগুলো খুব সুন্দর।

শুভেচ্ছা রইলো।

৩৫| ১৮ ই জুলাই, ২০০৮ রাত ৯:০১

মেহরাব শাহরিয়ার বলেছেন: গানটা শুনলে তাহলে আরও ভালো লাগবে
থ্যাংকস

৩৬| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২

বিহঙ্গ বলেছেন: এই শিল্পীর গান আমি আগে আর শুনিনি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ,একজন গুনি শিল্পীর অনন্য কন্ঠের সাথে পরিচয় করিয়ে দিলেন।

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১২

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক দিন পর দেখলাম আপনাকে ।
কেমন আছেন ?

আপনার ভালো লাগায় ক্ষুদ্র অবদান রাখতে পেরে ভালো লাগছে

৩৭| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৫

তানজু রাহমান বলেছেন: ফাটাফাটি গানতো ভাই!!! আপনে কমেন্ট দিয়ে আবার প্রথম পাতায় এনে দিলেন...আপনাকে দাবল প্লাস!!!

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: :)

৩৮| ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

ফয়সল নোই বলেছেন: গানটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুঁজে পেলাম এজন্য আমাকেও ধন্যবাদ।:)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:০৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: খুঁজে পাওয়ার জন্য উত্তম জাঝা :)

৩৯| ১৮ ই জুন, ২০১০ দুপুর ২:০৬

আশিস বলেছেন: আমার পছন্দের একটা গান। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.