| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম.এস. রানা
ব্লগে এসেছি শেখার জন্য , নিজের সম্পর্কে কিছু বলার নেই আপাতত...
আমার জানামতে সামু বাংলা ব্লগিং জগতে পথিকৃত এবং সর্বাধিক জনপ্রিয় একটি বাংলা ব্লগ। আমি কোন ব্লগার নই মুলত পাঠক। যেহেতু এটি একটি বাংলা ভাষার ব্লগ এবং ব্লগের সামগ্রিক কাজ বাংলা ভাষাতেই হচ্ছে। এটা নির্দিধায় একটি বড় অবদান বাংলা ব্লগিং জগতে। তবে ছোট্র একটি অসংগতি আমার চোখে পড়েছে, অনেকে হয়ত এটাকে অসংগতি নাও বলতে পারেন। অসংগতিটা হলো বাংলা ভাষার ব্লগে ব্লগ প্রকাশের তারিখটা ইংরেজি। যদিওআমাদের জাতীয় জীবনেই আমরা এ অসংগতিটা যুগ যুগ ধরে পালন করে যাচ্ছি(বাংলা ভাষা দিবস পালন করি একুশে ফেব্রুয়ারীতে!!! ৮ ই ফাল্গুন দিয়ে কোন গান নেই তাই হয়ত!!!) গান গাওয়ার সুবিধার জন্য হয়ত আমরা বাংলা ভাষাকে সম্মান জানাই ইংরেজী একুশে ফেব্রুয়ারীতে!!
আমার মনে হয় এটা আমাদের অভ্যাস বা চর্চার অভাব। আমি একথা লিখছি সত্যি বলতে আমি নিজেও ঠিক মত বাংলা তারিখ বলতে পারবো না, আর এটার কারন আমাদের চর্চার অভাব।জাতীয় জীবনে যদি বাংলা তারিখের ব্যাবহার বাধ্যতামুলক করা হত বা এর চর্চা বাধ্যতামুলক করা হত তাহলে হয়ত আমাদের এ অবস্থায় পড়তে হতো না যে বাংগালী হয়ে বাংলা তারিখ বা সনটা পর্যন্ত জানিনা!!!
নিজেকে একটু প্রশ্ন করে দেখুন আজকের বাংলা সন বা তারিখটা কি জানেন?? আমার ধারনা অনেকেই জানেননা হয়ত কেউ কেউ জানেন। যারা জানেন তাদের সেলুট!!!
আমি সমালোচনা করার জন্য পোস্টটি দেইনি কিংবা ইংরেজী তারিখ প্রদর্শনের বিরোধীতা জন্যও না। সামুর কাছে আমার ছোট্ট একটা প্রস্তাব তা হলো ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখটাও যেন পোস্টে প্রদর্শন করা হয়। এতে ভুল করে হলেও বাংলা তারিখটা পাঠকের চোখে পড়বে, হয়ত মনের অজান্তেই একদিন আমরা চর্চা করতে শিখব আমাদের মায়ের ভাষার সন তারিখ।
কেউ আমার প্রস্তাবের সংগে একমত হলে আশা করি মন্তব্য দিয়ে সামুকে জানাবেন বিষয়টা ভাবার জন্য।সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। কেউ দ্বীমত করলেও মন্তব্য করতে পারেন।
সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
এম.এস. রানা বলেছেন: ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
২|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
একমত এবং প্রস্তাবনার জন্য ধন্যবাদ।
সামুর দৃষ্টি আকর্ষণ করছি।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
এম.এস. রানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
৩|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ ৩রা চৈত্র ১৪১৯ এর শুভ লগ্নে এই দাবীর প্রতি সহমত পোষন করছি।
কতৃপক্ষ এটা বাস্তবায়নে উদ্যোগী হয়ে বাংলার প্রতি সত্যিকারের ভালবাসা প্রকাশ করুন।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
এম.এস. রানা বলেছেন: সামু বাংলা ব্লগ জগতের পথ প্রদর্শক বলা চলে। সে জন্যই আমার কিংবা আমাদের দাবীটা আরো বেশি।
ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
৪|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: সহমত।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
এম.এস. রানা বলেছেন: ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
৫|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আরজু পনি বলেছেন:
শিরোনামে সাথে সহমত।।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
এম.এস. রানা বলেছেন: ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
৬|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ফখরুল আমান ফয়সাল বলেছেন: একমত
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
এম.এস. রানা বলেছেন: ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আশা করি সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
৭|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কই ব্লগার ভাইরা!!!
বাংলার সন্তানেরা বাংলা তারিখের জন্য একটু আওয়াজ তুলুন.....
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
এম.এস. রানা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই, মনে হয় ভালমত বিদ্রোহ করতে হবে সামুর মডারেটরদের সংগে বাংলা তারিখের জন্য।
কাল আবার রিপোষ্ট দিব, এবং দিয়েই যাব যতদিন দাবী আদায় না হয় !!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একমত ।
সামু করতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।