নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনের সাথে ছিলাম, আছি, রবো!

আজিজুল গাফফার মিসবাহ

পৃথিবী যারা বদলে দিতে চায়, আমি সে সব মানুষের দলেই আছি। ভালোর সাথেই আছি। নিরপেক্ষতা ও মুক্তমনা চিন্তার অধিকারী।

আজিজুল গাফফার মিসবাহ › বিস্তারিত পোস্টঃ

পদার্থ ক্লাসের অপদার্থ!

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪

পদার্থ বিজ্ঞান ক্লাসে বসে ছিলাম। স্যার তখন তরঙ্গ, বেগ, দ্রুতি ইত্যাদি নিয়ে বেশ গরম লেকচার দিচ্ছিলেন আর আমি ক্লাসের পিছনে বসে থেকে “ফেসবুক” নামক গোলকধাঁধা ব্যবহার করে মার্ক জুকারবার্গ কে ধনী বানাতে অবদান রাখছিলাম। স্যার সামনে কি পড়াচ্ছে না পড়াচ্ছে তার কোন কিছুই আমার মাথায় তো দূরে থাক, কানেও ভাল ভাবে ঢুকছে না। আমি যে ক্লাসে বেশ অমনোযোগী ছিলাম সেটা স্যার বেশ ভালো ভাবেই খেয়াল করলেন এবং আমি যে ক্লাসের আগা মাথা কিছুই বুঝছি না সেটাও স্যার ভালোই বুঝলেন। কিন্তু স্যার যে আমাকে খেয়াল করছে, সেটা আবার আমি খেয়াল করিনি।



আচমকা স্যার আমাকে উদ্দেশ্য করে বললেন,

‘এই ছেলে, দাড়াঁও।’

আমি এদিক-ওদিক তাকিয়ে, হাত দিয়ে নিজেকে ইসারা করে দাড়াঁতে দাড়াঁতে, আমতা আমতা করে বললাম

‘আআআ…মি…?’

‘হ্যাঁ তুমি। কোথায় থাকে মন?’

‘ইয়ে… না… মানে স্যার… ক্লাসেই তো থাকে.…’

‘ক্লাসেই থাকে, তাই না? তাহলে আমি একটু আগে কি পড়াচ্ছিলাম, বলতে পারবে?’

আমি আমতা আমতা করে কিছু একটা বলতে চাচ্ছিলাম, স্যার আমার উত্তরের অপেক্ষা না করে আবার প্রশ্ন করলেন,

‘বলতো যখন কোন ম্যারাথন দৌড় শুরু হয় বা অলিম্পিক গেমসের দৌড় শুরু হয় তখন বাঁসিতে ফু না দিয়ে ফাঁকা গুলি করে কেন?’

প্রশ্ন শুনেই তো আমি আকাশ থেকে পড়লাম। শত চেষ্টা করেও এই বিষয়ের কোন কারন বা যুক্তি দাঁড় করাতে পাড়লাম না। তাই বলে আমি দমে যাওয়ার পাত্র নই, নিজের মতো করে বলতে শুরু করলাম,

‘আসলে স্যার সবাই যেন প্রান ভয়ে জোরে দৌড় দেয় এই উদ্দেশ্যেই ফাঁকা গুলি করা হয়। কারন গুলির শব্দ শুনে খেলোয়াড়রা ভাববে, এখানে গোলা-গুলি শুরু হয়ে গেছে, আমি এখান থেকে ভাগি... আর জানের ভয়ে সবাই একটু জোরে দৌড় দিবে এটা ভেবেই গুলি করা হয়।



আমার এই সরল উত্তর শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। আর স্যার অগ্নি মূর্তি ধারন করে আমার দিকে তাঁর হাতে থাকা ডাস্টার ছুঁড়ে মেরে বললেন, ‘অপদার্থ জানি কোথাকার!’



পুনশ্চঃ মাষ্টারের হাতের ডাস্টার খেয়ে জানতে পারলাম যে, বাঁশির আওয়াজ সবার কানে একই সাথে পৌঁছাবে না, তাই ফাঁকা গুলি ছোঁড়া হয় যাতে সবার কানে একই সাথে শব্দটা পৌঁছে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.