নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেসবাহ য়াযাদ [email protected]

মেসবাহ য়াযাদ

দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে। ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর বিড়ি খাওয়ায় ক্লান্তি নেই একরত্বি... সারাটা জীবন ভরে যদি ঘুরতে পারতাম, আফসোস ! দেশের ৬৪ জেলা ঘোরা হয়েছে আমার। বিদেশ বলতে ভারত, নেপাল আর মালয়েশিয়া। সারা বিশ্বটা ঘুরতে যাবার বড়ো খায়েস...!

মেসবাহ য়াযাদ › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি করে আমি এবং আমার ছেলে রোদ্দুরের প্রথম উপার্জন

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

আমার প্রথম উপার্জন ছিলো প্রাইভেট টিউশনি থেকে। যদিও মাত্র ২০ টাকা। তবু কী যে আনন্দ! লেখালেখি করে প্রথম উপার্জন করি চিত্রালী থেকে। তখন প্রতি বছর একটা করে পাঠক সংখ্যা বের করতো চিত্রালী কর্তৃপক্ষ। ৮৭ সালের পাঠক সংখ্যায় দুটো ইন্টারভিউ করেছিলাম। একটা আফজাল হোসেনের, অন্যটা যাদু শিল্পী আজরা জেবীনের। সে লেখায় সম্মানী দেয়া হয়েছে- ২০০ টাকা। ৮৮ সালে ১৫ তম বিএমএ লং কোর্সে ৬ বন্ধুর মধ্যে আমরা ৩ বন্ধু আইএসএসবি (ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড) তে আউট হয়ে যাই। আমাদের প্রত্যেক কে ৩০০ করে টাকা দেয়া হয়। সেটাও এক ধরণের উপার্জন !



৮৮ সালে ভয়াবহ বন্যার কারণে সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেবলমাত্র ট্রেন আর লঞ্চ চলাচল করতো। বন্যার সময় ট্রেনে করে ঢাকা থেকে কুমিল্লা গিয়েছিলাম। সময় লেগেছিলো প্রায় ৮ ঘন্টা। সেই অভিজ্ঞতা নিয়ে রহস্য পত্রিকায় একটা লেখা পাঠিয়েছিলাম। যা ছাপা হয়েছিলো ৮৯ সালের এপ্রিলে। তার সম্মানী পেয়েছিলাম ৩০০ টাকা। ৯২-৯৩ সালের দিকে যায়যায়দিন (বিশেষ সংখ্যা) এবং মৌচাকে ঢিল (যায়যায়দিনের ফান ম্যাগাজিন)-এ লিখেও কিছু টাকা পেয়েছিলাম।



তারপর ভোরের কাগজের সবচেয়ে জনপ্রিয় পাতা মেলাতে লিখে ৩০০ টাকা। এরপর প্রথম আলোর আলপিন আর নকশাতে লিখে বেশ কবার টাকা পেয়েছি। সবশেষে ২০০৬ এবং ২০০৭ সালের ঘুড়ি উৎসব নিয়ে ইত্তেফাকে দুটো ফিচার লিখেছিলাম। তরুন কন্ঠ / কড়চা পাতার সম্পাদক অনেক বার বলার পরও সময়ের অভাবে (!) ইত্তেফাক থেকে বিলগুলো আর তোলা হয়নি। যুগান্তরেও ঘুড়ি উৎসব নিয়ে একটা লেখা ছাপা হয়েছে। ওরা অবশ্য টাকা-পয়সা দেয়নি।



নিজেকে নিয়ে এত সাফাই গাইবার অর্থ এই নয় যে-

আমি খুব ভাল লেখক

লেখালেখি করে আমি ম্যালা টাকা কামাই করেছি

বা মুই কী হনু রে...

আসল বিষয়টা হচ্ছে- আমার আট বছরের ছেলে রোদ্দুর। বাবার মত বই, পত্র-পত্রিকা পড়ার বদ অভ্যাস তারও হয়েছে। প্রথম আলোর গোল্লাছুট আর ফান ম্যাগাজিন রস আলো নিয়মিত পড়ে। এটা সেটা ধাঁ ধাঁ মেলায়। আমাকে বলে পত্রিকায় পাঠাতে। আমি যথারীতি তা পাঠিয়ে দেই। বেচারা ! সবগুলোর সঠিক উত্তর দেবার পরও কোনদিন তার নাম পত্রিকায় ছাপা হয় না। তবু প্রতি সপ্তাহে মিলায় এবং আমাকে পাঠাতে বলে। কিন্তু ঘটনা ঘটে গেছে আজ। রস আলোতে রস চিঠি-১৩ তে ৩ জন ভাগ্যবানের মধ্যে সে ৩য় বিজয়ী হয়েছে। পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০০ টাকার প্রাইজবন্ড। তার জীবনের প্রথম উপার্জন ! তাও পত্রিকা থেকে !!:):D;)B-)

মন্তব্য ৮২ টি রেটিং +১৬/-১

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৪

নুশেরা বলেছেন: পুত্রকে বিশাল অভিনন্দন!!!
আহা, পাঠক ফোরামের প্রাইজবন্ড...

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭

মেসবাহ য়াযাদ বলেছেন: আহহারে ! পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়...

২| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৪

বৃত্তবন্দী বলেছেন: রোদ্দুরের পয়লা উপার্জনে স্বাগতম...

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

মেসবাহ য়াযাদ বলেছেন: ভাগ্যিস, তার বাপের কাছে টেক্স চান নাই (কম পক্ষ্যে- ৪.৫০ টাকা)

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫

মেসবাহ য়াযাদ বলেছেন: এইডা কি রোদ্দুর কালের ছবি ???

৩| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৫

কৌশিক বলেছেন: বীর্য কথা বলে!

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯

মেসবাহ য়াযাদ বলেছেন: হে হে হে জটিলস্ !

৪| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৬

ইউনুস খান বলেছেন: জটিল

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯

মেসবাহ য়াযাদ বলেছেন: কে যেন কাকে ধরিয়ে দিতে বলেছে...
তুমি কি কিছু জানো ইউনুস ???

৫| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭

মিলটন বলেছেন: সত্যিই রোদ্দুরকে তার জীবনে প্রথম আয়ের জন্য শুভেচ্ছা জানাই। আমার শুভ্চেছা ওর কাছে পৌঁছে দিবেন।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

মেসবাহ য়াযাদ বলেছেন: সে তো মহাখুশি। টাকার জন্য না... তার নিজের পাঠানো লেখার কারণে তার নাম পত্রিকায় ছাপা হবার কারণে...

৬| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০

মুহিব বলেছেন: ট্যালেন্টেড বয়। প্রাইজবন্ড জাতীয় কিছু কিনে রেখে দিতে পারেন।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

মেসবাহ য়াযাদ বলেছেন: দেবে তো প্রাইজ বন্ডই...

৭| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: আন্তরিক অভিনন্দন জানাই রোদ্দুর চাচ্চুকে।
অনেক বড়ো হবে এই কামনা করি।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩

মেসবাহ য়াযাদ বলেছেন: হ অনেক বড় হবে। কমপক্ষে ৫ ফুট ৭/৮ ইঞ্চি...

৮| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩

মিসকল বলেছেন: অভিনন্দন রোদ্দুর।
বেঁচে থাক বাবা।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যাংকু...

৯| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩

যীশূ বলেছেন: রোদ্দুর কে অভিনন্দন। :)

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যাংকু, রাজপুত্র । আপনাকে মিস করি

১০| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬

প্রচেত্য বলেছেন: সাবাশ
আজ সবচেয়ে একটা ভাল খবর পড়লাম, তা হল এটা
বাবা-ছেলে দুজনকেই অভিনন্দন

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫২

মেসবাহ য়াযাদ বলেছেন: ধন্যবাদ, আপনাকেও

১১| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

হেমায়েতপুরী বলেছেন: ...... ভাল, খুব ভাল।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যাংকু জনাব

১২| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫২

ঘাসফুল বলেছেন: বাপ-পোলারে যৌথ অভিনন্দন :)

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৩| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৩

বাবুয়া বলেছেন: রোদ্দুরের প্রথম উপার্জনে আমি অভিনন্দ এবং অফুরন্ত স্নেহাশীষ জানাই। দোয়া করি আল্লাহ যেনো ওকে সব সময় সুস্থ্য রাখেন এবং ধনে-মানে অনেক বড় করেন।

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

মেসবাহ য়াযাদ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। আশীর্বাদ করবেন

১৪| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪

ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন: সাফাই গাওয়াটা আপনার জন্য মোটেও দোষের কিছু না। আপনাকে তো আমরা বিভিন্ন পত্রিকার পাঠক ফোরামের এক ঘাগু ঘুঘু হিসেবেই চিনি। কিন্তু পোলাটাও যে বাপের পথ ধরেছে এটা জানতাম না।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে বুঝতে পারলাম না, আসলে আপনি কী বুঝাতে চেয়েছেন...

তবে শব্দ প্রয়োগে দয়া করে শালীনতা বজায় রাখবেন (অন্তত যদি কোনদিন আমার কোন লেখায় মন্তব্য করেন) ।

আপনার মন্তব্যটা মুছে দিতে পারতাম, দিলাম না...

১৫| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

মাহবুব সুমন বলেছেন: সাবাস বাপের বেটা :P

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৩

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যান্কু স্যার

১৬| ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৮

রাজামশাই বলেছেন:

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৬

মেসবাহ য়াযাদ বলেছেন: জো হুকুম জ্বাহাপনা

১৭| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০০

হেরিটেজ বলেছেন: অভিনন্দন।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যান্কু

১৮| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১

আন্ধার রাত বলেছেন:
আমি ২/১ টা কবিতা পেপারে দিতাম। খুবই কম ছাপা হয়েছে। যখন ছাপা হতো তখন আকাশে উড়তাম। একবার সিলেটের এক দৈনিকে আমার লেখা কবিতা অন্যের নামে
ছাপা হতে দেখে এমন মেজাজ বিগড়ালো যে -----এখনো বিগড়ে আছে।

অভিনন্দন রোদ্দুরকে আর তার পিতাকে।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৯| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৩

মুনীর উদ্দীন শামীম বলেছেন: বাপের ব্যাটাকে অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!
সাথে বাপটাকে বাদ দেই কী করে??????????????

বাবার মত বই, পত্র-পত্রিকা পড়ার বদ অভ্যাস তারও হয়েছে।
দোয়া করি বাপের বদ অভ্যাসটা টিকে থাকুক!!!!

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৯

মেসবাহ য়াযাদ বলেছেন: সময়ের অভাবে এখন আর সেরকম পড়া হয় না।
তবু প্রতিদিন সামান্য সময় হলেও পড়ার চেষ্টা করি।
থ্যাংকু

২০| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: বাপকা বেটা, সিপাহীকা ঘোড়া..। সাবাশ ভাস্তে। রোদ্দুর তুমি বাবা আরো এগিয়ে চলো। আমরা আছি তোমার পাশে।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

মেসবাহ য়াযাদ বলেছেন: ফারুকী, অনিয়মিত ব্লগে ! ব্যস্ত ?
খুব ভাল লাগছে...থ্যাংকু

২১| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

আখসানুল বলেছেন: বাপকা ব্যাটা ।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১

মেসবাহ য়াযাদ বলেছেন: হ, বাপকা ব্যাটা

২২| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৮

জেরী বলেছেন: বাপ কা বেটা বলে কথা।

রোদ্দুরকে, অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১

মেসবাহ য়াযাদ বলেছেন: আসলেই, বাপ কা বেটা বলে কথা !!!

২৩| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৬

ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন: মেসবাহ ভাই, আমিও বুঝতে পারলাম না, আপনি আমার মন্তব্যে ক্ষেপে গেলেন কেন? বিভিন্ন পত্রিকার পাঠক ফোরামে আমি আপনার লেখা বহুবার পড়েছি এবং ভালোও লেগেছে বহুবার। আপনার মতো আরো কয়েকজন আছে। যাদের নাম আমার মুখস্ত হয়ে গেছে। এটা বলা কি অন্যায়। আপনার পুত্রের অল্প বয়সেই পত্রিকা দেখা ও পত্রিকায় লেখায় আগ্রহ তৈরি হয়েছে। এটা তো খুবই ভালো একটা ব্যাপার। আমি একটু রসিকতা করে সেটাই বলতে চেয়েছি। এর মধ্যে আপনার এরকম রেগে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। অপরিচিত লোকের কাছ থেকে আপনি `ঘাগু ঘুঘু' ধরনের শব্দ শুনে অভ্যস্থ নন_ এই তো।
আমি আমার মন্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত। আপনি ভুলভাবে নেবেন আমি বুঝতে পারিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, বাকি জিন্দেগিতে আপনি না চাইলে আপনার লেখায় কোনো মন্তব্য তো করব না।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনার এবারের মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি অত্যন্ত বুদ্ধিমান, সেজন্যই বুঝতে পেরেছেন- কেন আমার খারাপ লেগেছে। আসলেই ওই শব্দ দুটো কোনভাবেই পজিটিভ অর্থ বহন করে না।
অবশ্যই আমি চাই , আপনি আমার লেখায় মন্তব্য করুন...

আবারো ধন্যবাদ, বুঝতে পারার জন্য।

২৪| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৮

খোমেনী ইহসান বলেছেন: অনেক অনেক অভিনন্দন পিতা ও পুত্রকে। প্রাইজ বন্ড যেহেতু দেবে, অতএব পিতার পকেটে হাত ঢোকানো দরকার। পুত্রের পুঁচকি পুঁচকি একদল বন্ধু নিশ্চিত আছে। ওদের জিলাপী খাওয়াতে হবে না?

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১০

মেসবাহ য়াযাদ বলেছেন: জিলাপী খাওয়াতে আপত্বি নেই কিন্তু জিলাপীতে যে প্যাচ !!

২৫| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৩

মহারাজা বলেছেন: অভিনন্দন রোদ্দুর কে -

@ kingqueen

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২১

মেসবাহ য়াযাদ বলেছেন: দোয়া ফরমাইবেন রাজাধিরাজ

২৬| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৮

মেঘাচ্ছন্ন বলেছেন: অভিনন্দন রোদ্দুর ( সাথে বাবাকেও ) ।

ভালো থেকেন আপনারা সাবাই ।
শুভেচ্ছা রইলো ।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৩

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনেরে থ্যাংকু

২৭| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৯

মেহবুবা বলেছেন: তার উপার্জিত এই ৩০০ টাকা আপনার জন্য অনেক বড় পুরষ্কার ,তাই না ।অভিনন্দন জানাই দুজনকে ।

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪

মেসবাহ য়াযাদ বলেছেন: তা তো বটেই...
আপনাকে ধন্যবাদ

২৮| ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৯

সৈ ক ত হা বি ব বলেছেন: মেসবাহ, চমৎকার, বাপকা বেটা, সেপাইকা ঘোড়া। সোনামনিটাকে আমার অভিনন্দন।

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২

মেসবাহ য়াযাদ বলেছেন: দিলাম অভিনন্দন।
তারপর ? ভালো আছেন কেমন, সৈকত ?

২৯| ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০

আরিফ জেবতিক বলেছেন: হু , বৃত্তবন্দী ।
দেখি শিপলু-গিয়াসের পিচ্চি কোন পত্রিকায় কতোটাকা দিয়ে শুরু করে । :)

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪

মেসবাহ য়াযাদ বলেছেন: হা হা হা । ভালোই কইছো মিয়া...

খালাম্মার ব্যাপারে কী সিদ্ধান্ত হইলো ??

৩০| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৯

মাথাগরম বলেছেন: বাপকা বেটা।

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫২

মেসবাহ য়াযাদ বলেছেন: হ, হাচা কতা

৩১| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

অনিশ্চিত বলেছেন: সাবাশ! ব্যাটাকা বাপ।

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪

মেসবাহ য়াযাদ বলেছেন: জব্বর কইছেন, থ্যাংকু

৩২| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১

শফিকুল ইসলাম বলেছেন: তা না হয় বুঝলাম িকন্তু আপ িন বন্ধুসভা েছেড় এখােন কী ক েরন? ব েলন েতা ভাই?

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৬

মেসবাহ য়াযাদ বলেছেন: এইখানে, মানে কোন খানে ?
ব্লগে ? কেন রে ভাই, এখানে থাকলে
অপরাধ কী ?

৩৩| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৬

ব্রহ্মপুত্র বলেছেন: অভিনন্দন দুইজনকেই

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনাকেও

৩৪| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭

শাওন বলেছেন: জটিল ছেলে হয়ে উঠুক বড় হয়ে :)

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

মেসবাহ য়াযাদ বলেছেন: জটিল আশীর্বাদ

৩৫| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৮

তরু_ বলেছেন: ভাল লাগছে খুব । ভাবছি আপনাদের কেমন আনন্দ হচ্ছে...
কোন ক্লাসে পড়ে ?
আমার ছেলে ১১ গ্রেডে পড়ে, ছুটিতে এসেছে। আমাদের ছবি দিয়েছি ব্লগে পারলে দেখে আসবেন।

০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

মেসবাহ য়াযাদ বলেছেন: ২ ক্লাসে পড়ে। আগামী জানুয়ারিতে ৩ ক্লাসে উঠবে।
গবর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলে।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

ভাঙ্গা পেন্সিল বলেছেন: পোলাপান এই বয়সেই ট্যাকা-পইসা কামাইছে...আমি তো হাবাগোবা গণ্ডমূর্খ ছিলাম:( ,লেখলেখি থেকে দূরে পালাতে পারলে যেন বাঁচতাম!!

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩২

মেসবাহ য়াযাদ বলেছেন: কলিকালের পোলাপান তো...!!!

৩৭| ০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৫

কঁাকন বলেছেন: অভিনন্দন

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

মেসবাহ য়াযাদ বলেছেন: থ্যাংকু আপনাকে

৩৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৯

দূরন্ত বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন দুজনকেই :)

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৩৯| ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৬

তপন বাগচী বলেছেন: চাচ্চু তার বাপের চেয়ে বড় হোক।
আমারও প্রথম আয় টিউশনি থেকে। আর পত্রিকায় ছড়া-কবিতা লিখলেও পয়সা পেতাম না। ১৯৮৮ সালে বন্যায় ত্রাণ বিতরণে দুর্নীতি নিয়ে সাপ্তাহিক ‌অর্থনীতি' পত্রিকায় একটি প্রতিবেদন লিখে ৫০ টাকা সম্মানী পেয়েছিলাম। তারপর সাপ্তাহিক 'খবরের কাগজ' পত্রিকায় 'একস্লিপ' কলামে লিখে ৫০ টাকা করে পেতাম। প্রথম মৌলিক লেখার জন্য টাকা পাই জনকণ্ঠ থেকে। পহেলা বৈশাখ সংখ্যায় কবিতার জন্য ৭৫টাকা। এরপর অবশ্য ওই 'জনকণ্ঠ' থেকেই ১০০, ১৫০, ২০০ এবং ৩০০ টাকা পর্যন্ত সম্মানী পেয়েছি। 'জনকণ্ঠে'র আগে দৈনিক 'বাংলার বাণী', দৈনিক 'আজাদ' প্রভৃতি পত্রিকায় লিখেছি কিন্তু সম্মানী পাইনি। কবিতার জন্য প্রথম সম্মানী পাই 'জনকণ্ঠ' থেকে। তারপর যেখানেই লিখেছি সম্মানী পেয়েছি। আবার 'জনকণ্ঠ', 'ভোরের কাগজ' এখন আর সম্মানী দেয় না। তবু লিখি। কেউ লেখা চাইলে পাঠাই, সম্মানী দিলে ভালো লাগে, না দিলে চাই না।

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০২

মেসবাহ য়াযাদ বলেছেন:

ভালো লাগলো আপনার লেখালেখির রোজগারের কাহিনী শুনে।

৪০| ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

গিয়াস আহমেদ বলেছেন: ওদিনই দেখেছিলাম। দেখে বড় ভালো লেগেছিল।
বস, আমাদের দিন তো শ্যাষ। কেউ প্রাইজ পাইছি, কেউ দিছি (হে হে হে...।
আচ্ছা, পুত্ররত্নের এই মহর্কীর্তিতে একটা ধুমধামের খানাপিনা হয়া যাইতো পারে নাকি...!

৪১| ১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

বাবুই বলেছেন: !!!!!!!!!!

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

shfikul বলেছেন: সাব্বাস রদ্দুর।হাল না ছাড়া অনুপ্রেরণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.